Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

মার্চের প্রথম সপ্তাহেও বৃষ্টির পূর্বাভাস, মাঝামাঝি থেকে বাড়বে তাপমাত্রা

দ্য ওয়াল ব্যুরো: চলতি সপ্তাহে সোমবার থেকে বুধবার পর্যন্ত নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার থেকে কমেছে বৃষ্টি। আর বৃষ্টি কমতেই ফের কমলো সর্বনিম্ন তাপমাত্রা। উত্তুরে হাওয়ার দাপটে শনিবার কলকাতার সর

মার্চের প্রথম সপ্তাহেও বৃষ্টির পূর্বাভাস, মাঝামাঝি থেকে বাড়বে তাপমাত্রা

শেষ আপডেট: 2 March 2019 09:52

দ্য ওয়াল ব্যুরো: চলতি সপ্তাহে সোমবার থেকে বুধবার পর্যন্ত নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার থেকে কমেছে বৃষ্টি। আর বৃষ্টি কমতেই ফের কমলো সর্বনিম্ন তাপমাত্রা। উত্তুরে হাওয়ার দাপটে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেন্টিগ্রেড। ফলে ভোরের দিকে হালকা ঠাণ্ডার আমেজ পেয়েছেন শহরবাসী। কিন্তু ফের আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর, ৪ ও ৫ মার্চ, অর্থাৎ সোমবার ও মঙ্গলবার ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশায় ফের সক্রিয় হতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা। তার ফলে মাঝারি বৃষ্টি, বজ্রপাত ও ঝড়ের সম্ভাবনাও রয়েছে। মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতা ও দুই ২৪ পরগণাতে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি কতটা হবে, তা এখনও নিশ্চিত ভাবে বলতে পারছেন না আবহাওয়াবিদরা। রবিবার রাতের দিকে আরও পরিষ্কার হবে ছবিটা। কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহে টানা বৃষ্টির কারণ ছিল একসঙ্গে দু-তিনটি ঝঞ্ঝা। এ বারেও উত্তর-পশ্চিম ভারতে ঝঞ্ঝার প্রভাব আবারও রাজ্যে পড়তে পারে। শনি ও রবিবার পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ, রাজস্থানে বৃষ্টি হতে পারে। সোমবার থেকে এই বৃষ্টি শুরু হতে পারে পূর্ব ভারতে। একদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস ঢুকবে। অন্যদিকে, বঙ্গোপসাগর থেকে ঢুকবে উষ্ণ জলীয় বাষ্পপূর্ণ বাতাস। দুই বিপরীতধর্মী বাতাসের মিলনে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঝড়বৃষ্টি হতে পারে। তবে হাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকেই ফের আবহাওয়ার পরিবর্তন হবে। অর্থাৎ তাপমাত্রা ফের বাড়বে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মার্চের দ্বিতীয় সপ্তাহেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি অতিক্রম করে যাবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮/১৯ ডিগ্রির আশেপাশে। মার্চের মাঝামাঝি তাপমাত্রা গিয়ে পৌঁছবে প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। বাড়বে সর্বনিম্ন তাপমাত্রাও। মার্চের মাঝামাঝি কলকাতার সর্বনিম্ন তাপামাত্রা হবে ২২ ডিগ্রির আশেপাশে। মার্চের শেষদিকে ৩৫ ডিগ্রি অতিক্রম করতে পারে কলকাতার তাপমাত্রা, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ মঙ্গলবারের পর থেকে আর বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। মূলত, রৌদ্রজ্জ্বল আবহাওয়া দেখা যাবে। গরম বাড়বে। তবে আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস থাকায় এ'কদিন ভোরের দিকে তাপমাত্রা কিছুটা কম থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন

https://thewall.in/abhinandan-varthaman-shifted-to-air-force-hostel-after-medical-check-up/

```