Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

আগামী ৪৮ ঘণ্টায় কেমন থাকবে আকাশ, জেনে নিন হাওয়া অফিসের পূর্বাভাস

দ্য ওয়াল ব্যুরো: শিথিল হয়েছে নিম্নচাপ। দোসর ঘূর্ণাবর্ত রয়েছে বটে। কিন্তু সেও তেমন শক্তিশালী নয়। তাই আগামী ৪৮ ঘণ্টায় কমবে দক্ষিণবঙ্গে সহ গোটা রাজ্যেই কমতে চলেছে বৃষ্টির পরিমাণ। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আইএমডি-র ডেপুটি ডিরেক্টর স

আগামী ৪৮ ঘণ্টায় কেমন থাকবে আকাশ, জেনে নিন হাওয়া অফিসের পূর্বাভাস

শেষ আপডেট: 30 August 2019 14:32

দ্য ওয়াল ব্যুরো: শিথিল হয়েছে নিম্নচাপ। দোসর ঘূর্ণাবর্ত রয়েছে বটে। কিন্তু সেও তেমন শক্তিশালী নয়। তাই আগামী ৪৮ ঘণ্টায় কমবে দক্ষিণবঙ্গে সহ গোটা রাজ্যেই কমতে চলেছে বৃষ্টির পরিমাণ। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আইএমডি-র ডেপুটি ডিরেক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ২ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সেই নিম্নচাপ তৈরি হয়, তাহলে উপকূলবর্তী জেলা অর্থাৎ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির পরিমাণ অপেক্ষাকৃত বেশি হবে। আকাশ পরিষ্কার থাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে অতিরিক্ত আর্দ্রতার ফলে ভ্যাপসা গরম থেকে এখনই রেহাই নেই। রিয়েল ফিল-ও থাকবে স্বাভাবিক তাপমাত্রার থেকে তুলনায় খানিকটা বেশি। শুক্রবার বিকেলের দিকে অবশ্য বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে সকাল থেকেই ছিল চড়া রোদ। ভাদ্র মাসের ভ্যাপসা গরম হাড়ে হাড়ে টের পাচ্ছিলেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দারা। চড়া রোদের তেজের সঙ্গে পাল্লা দিচ্ছিল অত্যধিক আর্দ্রতা। ঘেমেনেয়ে একশা হয়েছেন শহরবাসী। মেঘলা আকাশের বদলে চোখ ধাঁধিয়ে দিয়েছিল কাঠফাটা রোদ। আজ শহরের তাপমাত্রা পৌঁছেছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কোঠায়। তবে রিয়েল ফিল ছিল প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াস (৭ ডিগ্রি বেশি)। তবে গত কয়েকদিনে বেলা বাড়লে দুপুরের দিকে অবশ্য দু-এক পশলা বৃষ্টি হয়েছে কোথাও কোথাও। কিন্তু তা নেহাতই সামান্য। বৃষ্টির স্থায়িত্ব এবং পরিমাণ, কোনওটাই তাপমাত্রায় বিশেষ হেরফের ঘটাতে পারেনি। বরং মেঘলা আকাশ থাকার ফলে ভ্যাপসা গরম আরও বেড়েছে।

```