Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে উত্তর ও দক্ষিণবঙ্গে, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, পূর্বাভাস আলিপুরের

দ্য ওয়াল ব্যুরো: আগামী রবিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। দক্ষিণবঙ্গে আজও সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্

রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে উত্তর ও দক্ষিণবঙ্গে, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, পূর্বাভাস আলিপুরের

শেষ আপডেট: 9 September 2020 07:13

দ্য ওয়াল ব্যুরো: আগামী রবিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। দক্ষিণবঙ্গে আজও সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ১ থেকে ২ ঘণ্টায় পূর্ব মেদিনীপুরের কিছু অংশে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতায় আজ আকাশ থাকবে আংশিক মেঘলা। বাতাসে অত্যধিক আর্দ্রতা থাকার কারণে ভ্যাপসা-গুমোট গরমে নাজেহাল হবেন শহরবাসী। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সন্ধ্যায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৬ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে বৃষ্টি হয়েছে ৬১.১ মিলিমিটার। আবহাওয়া দফতর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২৬ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে আলিপুর। জানা গিয়েছে, আগামী রবিবার পর্যন্ত চলবে দুর্যোগ। হাওয়া অফিস সতর্কতা দিয়ে জানিয়েছে, কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা আবারও দক্ষিণবঙ্গের উপরে অবস্থান করছে।  আপাতত এই মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর, বারাণসী, পুরুলিয়া এবং খড়গপুরের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয় উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই ভূখণ্ডে ঢুকবে প্রচুর জলীয় বাষ্প। তার জেরে সারা বাংলাতেই রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর জানিয়েছে, সক্রিয় মৌসুমি অক্ষরেখা ক্রমশ উত্তরদিকে অগ্রসর হয়ে অবস্থান বদল করছে। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে ভূ-খণ্ডে। মূলত অমৃতসর, বরেলি থেকে জলপাইগুড়ি হয়ে অসমের উপর দিয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে এই মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবেই উত্তরবঙ্গ, উত্তর ভারত এবং উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

```