Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের নিম্নচাপ বঙ্গোপসাগরে, টানা পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

দ্য ওয়াল ব্যুরো: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। আগামী ২৪ ঘণ্টায় শক্তি বাড়িয়ে ঘনীভূত হবে নিম্নচাপ। হাওয়া অফিসের পূর্বাভাস এই নিম্নচাপের প্রভাবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ

ফের নিম্নচাপ বঙ্গোপসাগরে, টানা পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

শেষ আপডেট: 23 August 2020 05:43

দ্য ওয়াল ব্যুরো: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। আগামী ২৪ ঘণ্টায় শক্তি বাড়িয়ে ঘনীভূত হবে নিম্নচাপ। হাওয়া অফিসের পূর্বাভাস এই নিম্নচাপের প্রভাবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উপকূলীয় অঞ্চল এবং দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় নিম্নচাপের প্রভাব সবচেয়ে বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আলিপুরের পূর্বাভাস, রবিবার থেকেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি শুরু হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ধীরে ধীরে বাড়বে বৃষ্টির তীব্রতা এবং স্থায়িত্ব। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার ২৬ অগস্ট সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় জারি হয়েছে সতর্কতা। আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হতে পারে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস মঙ্গলবার থেকেই বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার আরও বাড়বে বৃষ্টি। বৃহস্পতিবারও বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। তারপর আবহাওয়ার উন্নতি হতে পারে। গত সপ্তাহেও উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল। তার প্রভাবে গত মঙ্গলবার থেকে প্রায় রোজই দক্ষিণবঙ্গের প্রায় অব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে। কোথাও হাল্কা, কোথাও মাঝারি, কোথাও বা ভারী বৃষ্টির জেরে ইতিমধ্যেই জলমগ্ন রয়েছে বেশ কিছু এলাকা। অন্যদিকে সুপারসাইক্লোন উমফানের ধাক্কা এখনও সে ভাবে কাটিয়ে উঠতে পারেনি দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলি। তার মধ্যেই জোড়া নিম্নচাপের ফলায় ফের টানা দুর্যোগ চলছে দক্ষিণবঙ্গে। ফলে বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কায় উদ্বিগ্ন রয়েছে প্রশাসন। অন্যদিকে আলিপুর জানিয়েছে, মরশুমে বৃষ্টির যেটুকু ঘাটতি ছিল তা এই বর্ষণের ফলে পূরণ হয়ে যাবে। আজ রবিবার ২৩ অগস্ট সকাল থেকে আংশিক মেঘলা রয়েছে আকাশ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের গড় তাপমাত্রা ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আজ সকালে শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৮ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৫.৩ মিলিমিটার। আলিপুর জানিয়েছে, নিম্নচাপের সঙ্গে গাঙ্গেয় উপত্যকা বরাবর অবস্থিত সক্রিয় মৌসুমী অক্ষরেখা কারণেই এই বৃষ্টি হবে।

```