Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

আজ বিকেলেও বৃষ্টি হাওড়া, হুগলি-সহ একাধিক জেলায়, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জানাল আলিপুর

দ্য ওয়াল ব্যুরো: আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। মূলত দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের

আজ বিকেলেও বৃষ্টি হাওড়া, হুগলি-সহ একাধিক জেলায়, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জানাল আলিপুর

শেষ আপডেট: 2 June 2020 12:04

দ্য ওয়াল ব্যুরো: আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। মূলত দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। আলিপুরের পূর্বাভাস অনুযায়ী আজ বৃষ্টি হবে হাওড়া, হুগলি, বীরভূম, পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদ-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। প্রভাব পড়বে প্রায় সব জেলাতেই। আগামী ২ থেকে ৩ ঘণ্টায় শুরু হবে ঝড়বৃষ্টি। তেমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আজ সকাল থেকেই মেঘলা রয়েছে আকাশ। বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে দিনেরবেলায় ভ্যাপসা-গুমোট গরম অনুভূত হয়েছে। তবে বিকেলের পর থেকে কোথাও কোথাও ঠান্ডা হাওয়া বইতে শুরু করায় কিছুটা স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৬৬ শতাংশ। এ বছর নির্ধারিত সময় অর্থাৎ ১ জুন কেরলে ঢুকেছে বর্ষা। দেশের অন্যান্য রাজ্যেও দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সঠিক সময়েই প্রবেশ করবো বলে অনুমান করেছেন আবহবিদরা। আপাতত বাংলায় প্রাক-বর্ষার বৃষ্টি হচ্ছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। চলতি বছর দেশে বৃষ্টিপাতের পরিমাণ একদম স্বাভাবিক হবে বলে জানিয়েছে আইএমডি এবং কেন্দ্রীয় ভূ-বিজ্ঞান মন্ত্রক।

```