Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সপ্তাহ শেষে ফের নিম্নচাপ বঙ্গোপসাগরে, জোড়া ধাক্কায় ২৫ অগস্ট পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস হওয়ার অফিসের

দ্য ওয়াল ব্যুরো: উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। ক্রমশ শক্তি বাড়িয়ে তা ঘনীভূত হচ্ছে। নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছিল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। বুধবার সকাল থেকেও আকাশ মেঘলাই রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর

সপ্তাহ শেষে ফের নিম্নচাপ বঙ্গোপসাগরে, জোড়া ধাক্কায় ২৫ অগস্ট পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস হওয়ার অফিসের

শেষ আপডেট: 19 August 2020 09:53

দ্য ওয়াল ব্যুরো: উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। ক্রমশ শক্তি বাড়িয়ে তা ঘনীভূত হচ্ছে। নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছিল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। বুধবার সকাল থেকেও আকাশ মেঘলাই রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায় বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস আগামীকাল পর্যন্ত চলবে বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হবে নিম্নচাপ। ফলে আগামীকাল ২০ অগস্ট বৃহস্পতিবার মূলত দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এইসব জেলায় ভারী বৃষ্টি হবে আগামীকাল। আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হতে পারে। হাওয়ার গতিবেগ ৪৫ কিলোমিটারের বেশি হতে পারে। তাই আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আলিপুর জানিয়েছে, আগামী ২৩ অগস্ট রবিবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যার প্রভাব ২৫ অগস্ট মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে ২৫ তারিখ পর্যন্ত প্রায় রোজই দক্ষিণবঙ্গের মোটামুটি সব জেলাতেই বৃষ্টি হবে। কোথাও ভারী বৃষ্টি কোথাও বা বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে। জোড়া নিম্নচাপের প্রভাব থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং পশ্চিমাঞ্চলের জেলায়। উপকূলীয় এলাকায় সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনাও রয়েছে নিম্নচাপের প্রভাবে। বেশ কিছু জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। আজ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। গতকাল সন্ধ্যায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৩ থেকে ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২১.৫ মিলিমিটার। বৃষ্টির ফলে তাপমাত্রায় হেরফের হলেও বজায় রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি।

```