Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চরম আর্দ্রতায় হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের, সপ্তাহ শেষে ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুরের

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিনে দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বেড়েছে। আলিপুর জানিয়েছে বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও এখনই কমছে না ভ্যাপসা-গুমোট গরম। বরং আকাশ আংশিক মেঘলা থাকায় এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যধিক হওয়ায় হাঁসফাঁস

চরম আর্দ্রতায় হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের, সপ্তাহ শেষে ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুরের

শেষ আপডেট: 18 September 2020 03:32

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিনে দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বেড়েছে। আলিপুর জানিয়েছে বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও এখনই কমছে না ভ্যাপসা-গুমোট গরম। বরং আকাশ আংশিক মেঘলা থাকায় এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যধিক হওয়ায় হাঁসফাঁস করবেন দক্ষিণবঙ্গবাসী। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অংশে। আজ, শুক্রবার সকালে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল সন্ধ্যায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৫৯ শতাংশ এবং সর্বোচ্চ ৯৩ শতাংশ। আজ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২৮ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোনও বৃষ্টিপাত হয়নি। তবে আসানসোল, রানিগঞ্জ, দুর্গাপুরে তুমুল বৃষ্টি হয়েছে গতকাল রাতে। এই তিন এলাকায় কার্যত বানভাসি অবস্থা। জলমগ্ন হয়েছে একাধিক রাস্তাঘাট। আলিপুর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হচ্ছে। আগামী ২০ তারিখ নাগাদ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপরে এই নিম্নচাপটি সম্পূর্ণ ভাবে তৈরি হবে বলে মনে করা হচ্ছে। এর পরে সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে সরতে থাকবে। তার প্রভাবে ২০ থেকে ২২ তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্ত ভাবে মাঝারি, ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২০ তারিখ দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বিক্ষিপ্ত অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২১ তারিখ এই সব জেলাতেই বৃষ্টি বাড়বে। অতি ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। এরপরে ২২ তারিখ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলা যেমন- বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম– এইসব জেলাগুলিতে। এইসব জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। যেহেতু, ২০ তারিখ নাগাদ বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বৃদ্ধি করবে ফলে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই নিরাপত্তার খাতিরে ২০ থেকে ২২ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা ইতিমধ্যে চলে গিয়েছেন, তাঁরা যেন ২০ তারিখ বিকেলের মধ্যে ফিরে আসেন, সেই নির্দেশ দেওয়া হয়েছে।

```