Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

তৃতীয় লিঙ্গের মানুষদের ভ্যাকসিন দিতে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের

দ্য ওয়াল ব্যুরো: তৃতীয় লিঙ্গের মানুষদের কোভিড টিকাকরণের জন্য বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। শ্রম দফতরের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছে। কলকাতা ও সংলগ্ন জেলায় এই কর্মসূচি শীঘ্রই শুরু করতে চলেছে শ্রম দফতর। মূলত ইএসআই হাসপাতালগুলিতে ক্যাম্প

তৃতীয় লিঙ্গের মানুষদের ভ্যাকসিন দিতে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের

শেষ আপডেট: 15 June 2021 16:02

দ্য ওয়াল ব্যুরো: তৃতীয় লিঙ্গের মানুষদের কোভিড টিকাকরণের জন্য বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। শ্রম দফতরের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছে। কলকাতা ও সংলগ্ন জেলায় এই কর্মসূচি শীঘ্রই শুরু করতে চলেছে শ্রম দফতর। মূলত ইএসআই হাসপাতালগুলিতে ক্যাম্প করে ট্রান্সজেন্ডারদের টিকাকরণ করানো হবে। সূত্রের খবর কলকাতা ও সংলগ্ন জেলায় প্রায় আড়াই হাজার তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন। সমগ্র রাজ্যেই এই কর্মসূচি হবে বলে শ্রম দফতর সূত্রে জানা গেছে। গতকালই রূপান্তরকামী তথা অধ্যাপিকা মানবী বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন। শুধুমাত্র ট্রান্স নারী বলে তাঁর করোনা পরীক্ষা করা হচ্ছে না বলে রাজ্য নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরে লিখিত অভিযোগ জানিয়েছিলেন রাজ্য ‘ট্রান্সজেন্ডার ট্রান্সপার্সন বোর্ড’-এর সহ-অধ্যক্ষ, ঢোলা মহাবিদ্যালয়ের অধ্যাপিকা মানবী বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, শনি এবং রবিবার করোনা পরীক্ষার জন্য কলকাতা শহরের বিভিন্ন জায়গায় হন্যে হয়ে ফোন করেছেন। এমনকি, বাঙুর হাসপাতালেও গিয়েছিলেন। কিন্তু তাঁর করোনা পরীক্ষা করা হয়নি। নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি সংঘমিত্রা ঘোষের কাছে ওই বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন মানবী। তারপর এদিনই জানা গেল ট্রান্স জেন্ডারদের কোভিড টিকাকরণের জন্য বিশেষ কর্মসূচি নিচ্ছে রাজ্য সরকার। যা মূলত হবে শ্রম দফতরের উদ্যোগে। একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে এই কাজে যুক্ত করেছে রাজ্য সরকার। তৃতীয় লিঙ্গের মানুষদের মধ্যে টিকা গ্রহণে সচেতনতা তৈরি করতে প্রচারও চালাবে এই সংস্থা।

```