Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ভাঙড়ে মিডডে মিলের চাল চুরি, প্রধান শিক্ষককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যাও

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: মিডডে মিলের চাল চুরির অভিযোগ উঠল ভাঙড়ের কোচপুকুরের তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামীর বিরুদ্ধে। বুধবার এই অভিযোগ ওঠার পরে বৃহস্পতিবার তদন্তের আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন। দোষী প্রমাণিত হলে উপযুক্ত

ভাঙড়ে মিডডে মিলের চাল চুরি, প্রধান শিক্ষককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যাও

শেষ আপডেট: 13 August 2020 07:02

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: মিডডে মিলের চাল চুরির অভিযোগ উঠল ভাঙড়ের কোচপুকুরের তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামীর বিরুদ্ধে। বুধবার এই অভিযোগ ওঠার পরে বৃহস্পতিবার তদন্তের আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন। দোষী প্রমাণিত হলে উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন বিডিও। কোচপুকুর প্রাইমারি স্কুল থেকে চাল কম দেওয়ার অভিযোগে বুধবার দুপুরে এলাকার তৃণমূল কংগ্রেসের সদস্যার বাড়িতে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাঁদের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষককের সঙ্গে যোগসাজস করে এলাকার তৃণমূল কংগ্রেস সদস্যা পারভিন নাহার ও তাঁর স্বামী আমিরুল ইসলাম দীর্ঘদিন ধরে স্কুলে দুর্নীতি করে আসছেন। যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন দুই তৃণমূল নেতাই। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দিনের পর দিন স্কুলের মিডডে মিলের চাল ও আলু চুরি করছেন প্রধান শিক্ষক ও এলাকার তৃণমূল কংগ্রেসের সদস্যরা। তাঁদের সহযোগিতা করছেন স্থানীয় পঞ্চায়েত সদস্যা পারভিন নাহার ও তাঁর স্বামী আমিরুল ইসলাম। বুধবার স্কুল থেকে চাল, আলু ও ছোলা দেওয়ার সময় তা মাপে রয়েছে দেখে স্থানীয় বাসিন্দারা স্কুলে বিক্ষোভ দেখান। পাশাপাশি ওই পঞ্চায়েত সদস্যের বাড়িতেও চড়াও হন গ্রামবাসীরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ হাজির হয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। প্রধান শিক্ষককে উদ্ধার করে নিয়ে যেতে গেলে বাধা দেন গ্রামবাসীরা। শুরু হয় পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষ। পুলিশের গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। পরিস্থিতি বেগতিক দেখে লাঠি চার্জ করে পুলিশ। অভিযুক্ত তৃণমূল নেতা আমিরুল ইসলাম বলেন, “প্রধান শিক্ষক আমাকে ফোন করে ডেকে নিয়ে গিয়েছিলেন ছাত্রছাত্রীদের হাতে চাল, আলু ও ডাল তুলে দেওয়ার জন্য। আমি দু-এক জনকে দিয়ে চলে আসি। পরে পরিমাণে কম দেওয়ার অভিযোগ এলে আমি প্রধান শিক্ষককে তা দিতে নিষেধ করি। অন্যায় ভাবে আমার উপরে আজ আক্রমণ করা হল। আমি অভিযুক্তদের শাস্তি চাই।” ভাঙড় ২ নম্বর ব্লকের বিডিও কৌশিককুমার মাইতি বলেন, “কোচপুকুর প্রাইমারি স্কুল থেকে খাবারের পরিমাণ কম দেওয়া হচ্ছে এমন একটা অভিযোগ এসেছে। তদন্ত করে দেখা হচ্ছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ যদি সত্যি হয় তাহলে আইনি শাস্তির ব্যবস্থা করা হবে।” এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। বসেছে পুলিশ পিকেট। প্রধান শিক্ষককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

```