Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

তমলুকে পরিযায়ী শ্রমিকের স্কুলে থাকা নিয়ে দুই গোষ্ঠীর হাতাহাতি, ঘটনাস্থলে পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: তমলুক থানার পায়রাচালি গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়ে দুই পরিযায়ী শ্রমিকের থাকা নিয়ে হাতাহাতি বেধে যায় দুই গোষ্ঠীর মধ্যে। শেষ পর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ওই স্কুল খুলে দুই শ্রমিকের থাকার ব্যবস্থা করে দেয়। গত ক

তমলুকে পরিযায়ী শ্রমিকের স্কুলে থাকা নিয়ে দুই গোষ্ঠীর হাতাহাতি, ঘটনাস্থলে পুলিশ

শেষ আপডেট: 6 June 2020 14:06

দ্য ওয়াল ব্যুরো: তমলুক থানার পায়রাচালি গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়ে দুই পরিযায়ী শ্রমিকের থাকা নিয়ে হাতাহাতি বেধে যায় দুই গোষ্ঠীর মধ্যে। শেষ পর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ওই স্কুল খুলে দুই শ্রমিকের থাকার ব্যবস্থা করে দেয়। গত কাল শুক্রবার দিল্লি থেকে এক জন এবং উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে আর এক জন শ্রমিক তমলুকের বাড়িতে ফিরে আসেন। তখন তাঁদের পায়রাচালি প্রাথমিক বিদ্যালয়ে রাখার কথা বলা হয়। কিন্তু বাধা দেন বিদ্যালয়ের আশপাশের বাসিন্দারা। প্রশাসন তাঁদের বাধা না মানতে চাইলে পুরো স্কুল এলাকার লোক বেড়া দিয়ে ঘিরে দেন। বাধ্য হয়ে ত্রিপল খাটিয়ে সেখানেই সারারাত কাটান ওই দুই শ্রমিক। [caption id="attachment_227513" align="aligncenter" width="678"] সকাল পর্যন্ত তাঁবুতে ছিলেন এই দুই পরিযায়ী শ্রমিক।[/caption] এর আগেও এই স্কুলের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। ওই গ্রামের এক পরিযায়ী শ্রমিক ফিরে আসেন মাসখানেক আগে। তাঁকেও ওই বিদ্যালয়ে থাকতে দেওয়া হয়নি। শনিবার সকালে স্থানীয় পঞ্চায়েতকে বলে তাঁদের স্কুলে ঢোকানোর ব্যাপারে গ্রামেরই এক পক্ষ তৎপর হলে অন্যদের সঙ্গে তাঁদের মধ্যে বচসা বেধে যায়। জেলাশাসক পার্থ ঘোষকে বিষয়টি জানানো হয়। ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ হাজির হয়। পুলিশের সামনেই মারামারি করে দুই পক্ষ। সে সময় দুই শ্রমিক ওই প্রাথমিক বিদ্যালয়ের বাইরে দাঁড়িয়ে ছিলেন। শেষে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। পঞ্চায়েত সদস্য বিদ্যালয়ের চাবি খুলে দুই পরিযায়ী শ্রমিকের স্কুলে থাকার ব্যবস্থা করে দেন।

```