জলপাইগুড়িতে কুমড়োর গাড়ি থেকে উদ্ধার ১০০ কেজি গাঁজা, ধৃত ২
দ্য ওয়াল ব্যুরো: লঙ্কার গাড়ি ও ভুট্টার গাড়ির পরে এবার কুমড়ো বোঝাই গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হল জলপাইগুড়িতে। পুলিশ সূত্রে জানা গোছে কোচবিহার থেকে ওই গাঁজা পাচার করা হচ্ছিল নদিয়ার পলাশিতে। এই ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে।
শেষ আপডেট: 19 May 2020 12:42
দ্য ওয়াল ব্যুরো: লঙ্কার গাড়ি ও ভুট্টার গাড়ির পরে এবার কুমড়ো বোঝাই গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হল জলপাইগুড়িতে। পুলিশ সূত্রে জানা গোছে কোচবিহার থেকে ওই গাঁজা পাচার করা হচ্ছিল নদিয়ার পলাশিতে। এই ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে এই নিয়ে পরপর তিন দিন ধরে গাঁজা পাচার আটকে দিল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। তিন দিনে উদ্ধার হয়ছে প্রায় তিনশো কিলো গাঁজা। বাজারে যার দাম আনুমানিক ৩০ লক্ষ টাকা। গ্রেফতার হয়েছে সব মিলিয়ে পাঁচ জন।
গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ তিস্তা ব্রিজ সংলগ্ন এলাকায় একটি গাড়ি আটকায়। গাড়িতে প্রচুর কুমড়ো ছিল। তবে সেগুলি সরাতেই তার নীচ থেকে প্যাকেট বেরিয়ে আসে। সেই প্যাকেটগুলিতে সব মিলিয়ে প্রায় ১০০ কেজি গাঁজা ছিল। পুলিশ তা উদ্ধার করেছে।
[caption id="attachment_222397" align="aligncenter" width="1152"]

এগুলি সরাতেই বেরিয়ে আসে প্যাক করা গাঁজা[/caption]
এই ঘটনায় ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবাশিস চৌধুরী বলেন, “কুমড়োর মাঝে গাঁজা লুকিয়ে কোচবিহার থেকে নদিয়া জেলার পলাশিতে নিয়ে যাচ্ছিল দু’জন। তাদের গ্রেফতার করা হয়েছে।”
লকডাউন চলার মধ্যে উত্তরবঙ্গের মালদহে একাধিক বার মাদক পাচার করতে গিয়ে ধরা পড়েছে দুষ্কৃতীরা। দক্ষিণ দিনাজপুর থেকেও কয়েক দিন আগে মাদক উদ্ধার করেছে পুলিশ।