Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ডেবরায় আদিবাসী তরুণীকে ধর্ষণ করে খুন! তদন্ত শুরু পুলিশের

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: এক আদিবাসী তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায়। ওই তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, এদিন সকালে বছর ৩৫-এর

ডেবরায় আদিবাসী তরুণীকে ধর্ষণ করে খুন! তদন্ত শুরু পুলিশের

শেষ আপডেট: 10 January 2021 07:16

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: এক আদিবাসী তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায়। ওই তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, এদিন সকালে বছর ৩৫-এর ওই তরুণীর দেহ উদ্ধার হয় ডেবরা থানার খোলাবাজার এলাকায় একটি ধানের জমি থেকে। ওই তরুণীর বাড়ি বারুনিয়া এলাকায়। পরিবার সূত্রে খবর, শনিবার সন্ধেবেলা ওই তরুণীর স্বামী কাজের জন্য বাড়ি থেকে বের হন। রাতে ফিরে এসে তিনি বাড়িতে স্ত্রীকে দেখতে পাননি। প্রথমে ভেবেছিলেন আশপাশের প্রতিবেশীদের বাড়িতে গিয়েছেন তিনি। কিন্তু সেখানেও তাঁর কোনও খোঁজ পাননি তিনি। পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে তাঁর প্রতিবেশীরা এসে তাঁকে খবর দেন খোলাবাজার এলাকায় একটি ধানের জমিতে ওই তরুণীর মৃতদেহ পড়ে রয়েছে। তারপরে সেখানে যান তরুণীর স্বামী ও পরিবারের লোকেরা। খবর দেওয়া হয় পুলিশে। তারা এসে দেহ তুলে ময়নাতদন্তের জন্য পাঠান। তরুণীর স্বামীর অভিযোগ, তাঁর স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করা হয়েছে। দোষীর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখানো শুরু করেন স্থানীয়রা। তাঁরা পথ অবরোধও করেন। পুলিশ তাঁদের বুঝিয়ে অবরোধ তোলে। পুলিশের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই বোঝা যাবে ধর্ষণ করে খুন করা হয়েছে নাকি শুধু খুন করা হয়েছে। তবে এই ঘটনার তদন্ত শুরু করেছেন তাঁরা। এলাকায় যাতে উত্তেজনা না ছড়ায় তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ।

```