Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

স্বামীকে ফিরে পেতে মরিয়া, পুলিশের দ্বারস্থ রূপান্তরকামী স্ত্রী

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: সুপ্রিম কোর্টের রায়ে সমকামী প্রেম কিংবা রূপান্তরকামীতে বৈধ। আইন মানলেও পরিবারের পছন্দ নয় বউমাকে। কারণ, তিনি রূপান্তরকামী। অর্থাৎ প্রথমে ছেলে ছিলেন। লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়েছেন। আর তাই তাঁকে বাড়ির থেকে বের কর

স্বামীকে ফিরে পেতে মরিয়া, পুলিশের দ্বারস্থ রূপান্তরকামী স্ত্রী

শেষ আপডেট: 8 September 2019 12:40

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: সুপ্রিম কোর্টের রায়ে সমকামী প্রেম কিংবা রূপান্তরকামীতে বৈধ। আইন মানলেও পরিবারের পছন্দ নয় বউমাকে। কারণ, তিনি রূপান্তরকামী। অর্থাৎ প্রথমে ছেলে ছিলেন। লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়েছেন। আর তাই তাঁকে বাড়ির থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। এমনকী তাঁদের দেখাসাক্ষাৎ বন্ধ করে দেওয়ারও অভিযোগ উঠেছে। নওদা থানার আমতলার বাসিন্দা রিন্টু মালিথ্যা। বেঙ্গালুরুতে গিয়ে তাঁর সঙ্গে পরিচয় হয় সোনাটিকুরি গ্রামের শুকচাঁদ শেখের। দুজনের মধ্যে প্রেম হয়। শুকচাঁদের আবদারেই লিঙ্গ পরিবর্তন করে রিন্টু থেকে পায়েল খাতুন হয়েছিলেন তিনি। গত এপ্রিলে রেজস্ট্রি করে তাঁরা বিয়ে করেন বলেও জানিয়েছেন পায়েল। এখানেই এক সঙ্গে বাড়ি ভাড়া করে থাকতেন তাঁরা। পায়েল জানিয়েছেন, বেঙ্গালুরুতে সুখেই থাকতেন তাঁরা। কিন্তু মাসখানেক আগে শুকচাঁদ নিজের বাড়িতে সবটা খুলে বলেন। প্রথমে বাড়ির লোক আপত্তি করেননি। কিন্তু তাঁরা দু'জনকে বাড়ি ফিরতে বলেন। ১৫ দিন আগে পায়েলকে নিয়ে বাড়ি ফিরে আসেন শুকচাঁদ। বাড়িতে ফিরতেই বিপত্তি শুরু হয়ে বলে জানিয়েছেন পায়েল। তাঁর অভিযোগ, তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় শ্বশুরবাড়ির লোকজন। এমনকী তাঁর সঙ্গে শুকচাঁদকে দেখা করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি। শুকচাঁদও তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন না বলে জানিয়েছেন তিনি। তবে এই অবস্থাতেও নিজের ভালোবাসা ও অধিকার ফিরে পেতে মরিয়া পায়েল। তাই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। নওদা থানায় অভিযোগ দায়ের করেছেন শ্বশুরবাড়ির বিরুদ্ধে। তাঁর বক্তব্য, "আমার কিছু চাই না। সম্পত্তি, টাকা-পয়সা কিছু না। আমি শুধু আমার স্বামীর সঙ্গে সুখে সংসার করতে চাই। ওকে আমার সঙ্গে দেখা করতে দিক। আমরা আবার বেঙ্গালুরুতেই ফিরে যাব।"

```