Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

আজ মরসুমের শীতলতম কলকাতা, এক ধাক্কায় তাপমাত্রা কমল ৩ ডিগ্রি

দ্য ওয়াল ব্যুরো: পূর্বাভাস ছিলই। সেই মতোই সপ্তাহান্তে শহরের তাপমাত্রা এক ধাক্কায় কমে গেল ৩ ডিগ্রি। আর তার ফলেই পৌষের সকালে শীতের আমেজ শহরবাসীর মনে। আজই এই মরসুমের শীতলতম দিন কলকাতায়। আগামী কালও এই রকমের ঠান্ডা থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহ

আজ মরসুমের শীতলতম কলকাতা, এক ধাক্কায় তাপমাত্রা কমল ৩ ডিগ্রি

শেষ আপডেট: 19 December 2020 05:03

দ্য ওয়াল ব্যুরো: পূর্বাভাস ছিলই। সেই মতোই সপ্তাহান্তে শহরের তাপমাত্রা এক ধাক্কায় কমে গেল ৩ ডিগ্রি। আর তার ফলেই পৌষের সকালে শীতের আমেজ শহরবাসীর মনে। আজই এই মরসুমের শীতলতম দিন কলকাতায়। আগামী কালও এই রকমের ঠান্ডা থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে শুধু কলকাতা নয়, গোটা রাজ্যেই তাপমাত্রা কমে জাঁকিয়ে শীত পড়বে এই দু’দিন। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রির ঘরে। কিন্তু কুয়াশা সরে যেতেই উত্তুরে হাওয়ার প্রভাব বাড়তে শুরু করেছে। তার ফলেই এক ধাক্কায় অনেকটা কমেছে তাপমাত্রা। আলিপুর জানিয়েছে, আগামীকাল আরও কমতে পারে তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা ১২-র ঘরে ও জেলার তাপমাত্রা ১০-এর ঘরে ঘোরাফেরা করবে বলেই জানানো হয়েছে। তার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হল উত্তর ভারত জুড়ে শুরু হওয়া শৈত্যপ্রবাহ। তার প্রভাব এই রাজ্যেও পড়ছে। ইতিমধ্যেই পাহাড়ে তুষারপাত শুরু হয়েছে। তারও প্রভাব পড়ছে পারদ পতনে। গত সোমবার থেকে তাপমাত্রার গতিপ্রকৃতি দেখলে বোঝা যাবে বৃহস্পতিবার পর্যন্ত তা ছিল ঊর্ধ্বমুখী। গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস, ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। তবে শুক্রবার তা নামে ১৫ ডিগ্রির ঘরে। অর্থাৎ গত দু’দিনে ৬ ডিগ্রির বেশি তাপমাত্রা কমেছে। সপ্তাহের প্রথমের দিকে তাপমাত্রা বেড়ে যাওয়ার প্রধান কারণ ছিল পশ্চিমী ঝঞ্ঝা। তার ফলেই উত্তুরে হাওয়া বাধা পাচ্ছিল। সেই সঙ্গে কুয়াশার জন্যও পারদ পতনে সমস্যা হচ্ছিল। কিন্তু জম্মু-কাশ্মীর ও উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝা কেটে গিয়ে তাপমাত্রা হু হু করে নামতে শুরু করেছে। একই ছবি দেখা যাচ্ছে রাজ্যেও। শনি ও রবি এই ধরনের ঠান্ডা থাকবে বলে জানিয়েছে আলিপুর। সোমবারের পর থেকে ফের তাপমাত্রা খানিকটা বাড়তে পারে বলেই পূর্বাভাস দিয়েছে তারা।

```