Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

#Breaking: অমিত শাহকে কালো পতাকা, তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার কলেজ স্ট্রিট এলাকা

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি সভাপতি অমিত শাহের রোড শো কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেন গেটের সামনে আসতেই তৃণমূল-বিজেপি সংঘর্ষে তুলকালাম বেঁধে গেল কলেজ স্ট্রিটে। বিজেপি-র ওই জনজোয়ার আর তৃণমূল ছাত্রপরিষদের কর্মীদের সংঘর্ষ থামাতে নাজেহাল হত

#Breaking: অমিত শাহকে কালো পতাকা, তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার কলেজ স্ট্রিট এলাকা

শেষ আপডেট: 14 May 2019 13:16

দ্য ওয়াল ব্যুরো: বিজেপি সভাপতি অমিত শাহের রোড শো কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেন গেটের সামনে আসতেই তৃণমূল-বিজেপি সংঘর্ষে তুলকালাম বেঁধে গেল কলেজ স্ট্রিটে। বিজেপি-র ওই জনজোয়ার আর তৃণমূল ছাত্রপরিষদের কর্মীদের সংঘর্ষ থামাতে নাজেহাল হতে হল পুলিশকে। চলল ইট আর জলের বোতল ছোড়াছুড়ি। আহত হলেন দুই টিএমসিপি কর্মী। বিকেল থেকেই বিশ্ববিদ্যালয়ের গেটে জমায়েত শুরু করে টিএমসিপি। অমিত শাহের গাড়ি তখনও ওয়েলিংটন পার করেনি। কালো পতাকা, পোস্টার নিয়ে দাঁড়িয়ে পরেন টিমসিপি কর্মীরা। পরিকল্পনা ছিল, অমিত শাহের গাড়ি যখন বিশ্ববিদ্যালয় গেট পার করবে, তখন ওই পতাকা আর পোস্টার দেখিয়ে বিজেপি-বিরোধী স্লোগান তুলবেন তৃণমূলের ছাত্র শাখার নেতা কর্মীরা। কিছুটা সময় যাওয়ার পরই বিশ্ববিদ্যালয় গেটে পাল্টা জমায়েত শুরু করে বিজেপি-র ছাত্র শাখা এবিভিপি-র কর্মীরা। শুরু হয় উত্তেজনা। গেটের ভিতর থেকে তৃণমূল আর গেটের বাইরে গেরুয়াবাহিনী। স্লোগান পাল্টা স্লোগান, কটূক্তি পাল্টা কটূক্তিতে চূড়ান্ত উত্তেজনা ছড়ায়। দু'পক্ষের মাঝে ব্যযারিকেড তৈরি করতে হয় পুলিশকে। এই পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু সন্ধে সাড়ে ছটা নাগাদ অমিত শাহের গাড়ি মেডিক্যাল কলেজ পার করতেই শুরু হয় সংঘর্ষ। তৃণমূলের অভিযোগ, রাস্তা থেকে বিজেপি কর্মীরা জলের বোতল ছুড়তে শুরু করে। পাল্টা ইট ছুড়তে শুরু করে তৃণমূল। এরপরই বিজেপি কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে দেয়। বাঁশ, বাটাম-সহ তৃণমূলের জমায়েতের দিকে এগিয়ে যায় গেরুয়া শিবিরের কর্মীরা। বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করে দেওয়া হয়। এরপর অমিত শাহের গাড়ি চলে যাওয়ার মিনিট কুড়ি পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এই উত্তেজনা মিটতে না মিটতেই মিছিল বিদ্যাসাগর কলেজের সামনে পৌঁছতেই ফের উত্তেজনা শুরু হয়। বিজেপি-র অভিযোগ, বিদ্যাসাগর কলেজের ভিতরে তৃণমূলের জমায়েত ছিল। সেখান থেকেই ইটবৃষ্টি শুরু হয় মিছিলের উপর। পাল্টা বিজেপি কর্মীরাও মারমুখী হয়ে ওঠে। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ওই এলাকা। বিদ্যাসাগর লেজের গেটের সামনে আগুন জ্বালিয়ে দেওয়া হয় তিনটি মোটর সাইকেলে। [caption id="attachment_104106" align="aligncenter" width="1280"] বিদ্যাসাগর কলেজের সামনে দাউদাউ করে জ্বলছে বাইক[/caption] বিস্তারিত আসছে......

```