Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মুর্শিদাবাদের খড়গ্রামে কুপিয়ে খুন তৃণমূল কর্মীকে, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুনের অভিযোগ পরিবারের, মানছে না দল

দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের খড়গ্রাম থানার বালিয়া গ্রাম পঞ্চায়েতের চন্দ্রসিংহ বাটিতে মঙ্গলবার রাতে খুন হলেন এক তৃণমূল কর্মী। তাঁর নাম বাক্কার শেখ, বয়স ৩৫ বছর। ওই তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে গ্রামেরই কয়েক জন

মুর্শিদাবাদের খড়গ্রামে কুপিয়ে খুন তৃণমূল কর্মীকে, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুনের অভিযোগ পরিবারের, মানছে না দল

শেষ আপডেট: 13 May 2020 07:56

দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের খড়গ্রাম থানার বালিয়া গ্রাম পঞ্চায়েতের চন্দ্রসিংহ বাটিতে মঙ্গলবার রাতে খুন হলেন এক তৃণমূল কর্মী। তাঁর নাম বাক্কার শেখ, বয়স ৩৫ বছর। ওই তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে গ্রামেরই কয়েক জন লোকের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় বাক্কারকে প্রথমে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় মধ্যরাতে। সেখানে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সূত্রের খবর মঙ্গলবার রাতে বাক্কার শেখ নামাজ পড়ে বাড়িতে ফেরার সময় রাস্তার মধ্যে কয়েক জন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। বাক্কারের বাড়ির লোকের অভিযোগ তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে। বাক্কারের বাবা রজব শেখ থানায় লিখিত ভাবে জানিয়েছেন পুরনো রাগের বশে তাঁর ছেলেকে খুন করা হয়েছে। এজন্য তিনি অভিযোগ জানিয়েছেন প্রতিবেশী সাদা শেখ, মফাই শেখ, সুভাষ শেখ, নিজাম শেখ, এরফুল শেখ, কামরেজ শেখ, দিপু বিবি ও বিপুল শেখের নামে। তৃণমূল কংগ্রেস অবশ্য গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ মানছে না। বালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বকুল ঘোষ বলেন, “ওদের মধ্যে দীর্ঘদিনের ঝামেলা ছিল। সেই ঝামেলার জেরেই খুন হতে হয়েছে। এর সঙ্গে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কোনও সম্পর্ক নেই।” গ্রামে নতুন করে যাতে কোনও অশান্তি না হয় সেজন্য পুলিশ পিকেট বসানো হয়েছে। অভিযুক্তরা পলাতক। খড়গ্রাম থানার পুলিশ জানিয়েছে তারা তদন্ত শুরু করেছে।

```