Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

নন্দীগ্রামে মমতার নামে দেওয়াল লেখা শুরু করে দিল তৃণমূল

দ্য ওয়াল ব্যুরো: এ যেন পিকে বন্দ্যোপাধ্যায়ের ভোকাল টনিক! তেখালির মাঠ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার ২৪ ঘণ্টা কাটল না। তার মধ্যেই দেওয়াল লেখা শুরু হয়ে গেল। দিদির সভার পর গতকালই দেওয়ালে চুনের পোচ পড়ে গেছিল। মঙ্গলবার সকাল থেকেই রঙে ফুটে উঠল এ

নন্দীগ্রামে মমতার নামে দেওয়াল লেখা শুরু করে দিল তৃণমূল

শেষ আপডেট: 19 January 2021 08:32

দ্য ওয়াল ব্যুরো: এ যেন পিকে বন্দ্যোপাধ্যায়ের ভোকাল টনিক! তেখালির মাঠ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার ২৪ ঘণ্টা কাটল না। তার মধ্যেই দেওয়াল লেখা শুরু হয়ে গেল। দিদির সভার পর গতকালই দেওয়ালে চুনের পোচ পড়ে গেছিল। মঙ্গলবার সকাল থেকেই রঙে ফুটে উঠল একুশের বিধানসভায় নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তৃণমূলনেত্রী কার্যত চমক দিয়েছিলেন। ঘোষণা করে দিয়েছিলেন, তিনি নন্দীগ্রামে প্রার্থী হবেন। যদিও সেই ঘোষণা কতটা সুচিন্তিত বা কতটা আকস্মিক তা নিয়ে অনেকেই অনেক মত পোষণ করেছেন। কিন্তু শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর ঘোষণা ছিল, নন্দীগ্রামে দাঁড়াবই। দিদি বলেছেন ভবানীপুরেও তিনি দাঁড়াবেন। অর্থাত্‍ দুটি কেন্দ্র থেকে লড়বেন মমতা। তবে ভবানীপুরে মঙ্গলবার সকালে তেমন উত্‍সাহ দেখা যায়নি। যা দেখা গেল নন্দীগ্রামে। মমতা বলেছিলেন, আপনারা কাজটা করে দেবেন। কারণ আমায় তো ২৯৪টি কেন্দ্রে লড়তে হবে। ভোটের পর আমি সব করে দেব। বুধবার তিন দিনের সফরে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ভোট ঘোষণা হতে পারে ফেব্রুয়ারির মাঝামাঝি। কিন্তু সেসবের আগেই নন্দীগ্রামের দেওয়ালে দেওয়ালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। নন্দীগ্রামে গত বার তৃণমূল প্রার্থী হিসেবে লড়েছিলেন শুভেন্দু অধিকারী। মমতার ছোড়া চ্যালেঞ্জ গ্রহণ করে শুভেন্দুর পাল্টা হুঙ্কার, মাননীয়াকে নন্দীগ্রামে হাফ লাখ ভোটে হারাব। নাহলে রাজনীতি ছেড়ে দেব। সব মিলিয়ে নন্দীগ্রাম আন্দোলনের সময়ে দখল পুনর্দখলের রক্তক্ষয়ী রাজনীতির উত্তেজনাকেও যেন ছাপিয়ে যাচ্ছে একুশের নন্দীগ্রাম।

```