Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

#Breaking: অমিতের সিন্ডিকেট-খোঁচা, মানহানির মামলার হুমকি তৃণমূলের

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় সিন্ডিকেট রাজ নিয়ে এর আগে একবার তীব্র সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছিলেন, বাংলায় আলু চাষ থেকে বাড়ি তৈরি- সবেতেই সিন্ডিকেটের জুলুম চলছে। মঙ্গলবার তার থেকেও এক দাগ চড়া সুরে আক্রমণ শানিয়েছেন সর্ব

#Breaking: অমিতের সিন্ডিকেট-খোঁচা, মানহানির মামলার হুমকি তৃণমূলের

শেষ আপডেট: 22 January 2019 14:37

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় সিন্ডিকেট রাজ নিয়ে এর আগে একবার তীব্র সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছিলেন, বাংলায় আলু চাষ থেকে বাড়ি তৈরি- সবেতেই সিন্ডিকেটের জুলুম চলছে। মঙ্গলবার তার থেকেও এক দাগ চড়া সুরে আক্রমণ শানিয়েছেন সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ। এ দিন মালদহে জনসভা ছিল তাঁর। ওই মঞ্চে দাঁড়িয়ে অমিত বলেন, গুজরাতে গিয়ে দেখুন। বাড়ি করার জন্য ইট, বালি, সিমেন্ট কিনতে গেলে কোনও সিন্ডিকেট ট্যাক্স দিতে হয় না। গুজরাত কেন, গোটা দেশের কোথাও সিন্ডিকেট ট্যাক্স দিতে হয় না। কিন্তু বাংলায় সিন্ডিকেটকে ট্যাক্স না দিয়ে কেউ বাড়ি বানাতে পারে না।

আরও পড়ুন দুবাইয়ের পর ভ্যানিশ! রাহুল গান্ধী গেলেন কোথায়?

এখানেই থামেননি বিজেপি সভাপতি। তিনি বলেন, তৃণমূলের এক সাংসদের উপরেও সিন্ডিকেট জুলুম চালিয়েছিল। তিনি বাড়ির সংস্কার করতে গিয়েছিলেন, তাঁকে টাকা দিতে হয়। প্রতিবাদে তিনি ধর্নায় বসেন। তৃণমূলের ওই সাংসদের নাম মনে করতে পারছিলেন না বিজেপি সভাপতি। মঞ্চে বসা এক নেতা তাঁকে নামটা ধরিয়ে দেন, ‘সৌগত রায়’। যদিও পরে বিজেপি নেতারা বলেন, সৌগত রায় নন, সুগত বসুর কাছে যে তোলা চেয়ে হুমকি দেওয়া হয়েছিল তা খবরের কাগজেই বেরিয়েছিল। অমিত শাহ-র এই সব বক্তব্যেই আপত্তি জানিয়েছে তৃণমূল। দলের মুখপাত্র ডেরেক ও ব্রায়েন বলেন, বাংলাকে অপমান করেছেন বিজেপি সভাপতি। উনি ওনার কথা ফিরিয়ে না নিলে মানহানির মামলা করা হবে। এ দিন সন্ধ্যায় ডেরেক আরও বলেন, “অমিত শাহ-র মনে রাখা উচিত বাংলা উত্তরপ্রদেশের মতো নয় যে মিথ্যা ও ঘৃণার বিষ ছড়িয়ে পার পেয়ে যাবেন। বাংলায় শান্তি ও সদ্ভাবের পরিবেশ রয়েছে। এবং সিন্ডিকেট ট্যাক্স নিয়ে আপনার ভিত্তিহীন অভিযোগ প্রত্যাহার না করলে মানহানির মামলা করা হবে।” https://twitter.com/AITCofficial/status/1087712598492012546 ঘটনা হল, তৃণমূলের যে কথায় কথায় মামলা করার বাতিক রয়েছে তা নিয়েও এ দিন মালদহের সভায় কটাক্ষ করেছিলেন অমিত শাহ। এর আগে মেয়ো রোডের সভায় তিনি দুর্নীতি প্রসঙ্গে অভিযোগ করার সময় ‘ভাতিজা’ শব্দের প্রয়োগ করায় তাঁর বিরুদ্ধে মামলা করেছিলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে এ দিন কারও নাম মুখে আনেননি অমিত শাহ। তবে কটাক্ষ করে বলেন, “আমি জানি, আমার বিরুদ্ধে ফের মামলা করবে তৃণমূল। কিন্তু মমতাজিকে বলছি, একটা নয়,দয়া করে আমার বিরুদ্ধে দুটো মামলা করবেন। আপনি আমার বয়সে বড়। ওটা আমার জন্য আশীর্ব্বাদ হবে। এবং ওই আশীর্ব্বাদ মাথায় নিয়ে বাংলা দখল করে দেখাব।”

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```