Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

আরামবাগের তৃণমূল সাংসদ মেয়ের ডাকনাম রাখলেন 'করোনা', ভাল নাম রাখবেন মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয়বার মা হলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার ওরফে আফরিন আলি। বৃহস্পতিবার সকালে হুগলির শ্রীরামপুরের একটি নার্সিংহোমে কন্যাসন্তানের জন্ম দেন অপরূপা। আর সদ্যোজাতর ডাকনাম রাখা হয়েছে করোনা। অপরূপার স্বামী তথা রিষড়া

আরামবাগের তৃণমূল সাংসদ মেয়ের ডাকনাম রাখলেন 'করোনা', ভাল নাম রাখবেন মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 7 May 2020 07:55

দ্য ওয়াল ব্যুরো: দ্বিতীয়বার মা হলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার ওরফে আফরিন আলি। বৃহস্পতিবার সকালে হুগলির শ্রীরামপুরের একটি নার্সিংহোমে কন্যাসন্তানের জন্ম দেন অপরূপা। আর সদ্যোজাতর ডাকনাম রাখা হয়েছে করোনা। অপরূপার স্বামী তথা রিষড়া পুরসভার কাউন্সিলর মহম্মদ সাকির আলি বলেন, "বিশ্বজুড়ে করোনাভাইরাস এক অস্থিরতা তৈরি করেছে। এর মধ্যেই আমাদের সন্তান শান্তি বয়ে আনবে। তাই ওর নাম রাখা হয়েছে করোনা।" তিনি জানিয়েছেন, শিশুকন্যার ভাল নাম রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতির কারণে অপরূপাকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার ঝুঁকি নেয়নি পরিবার। শ্রীরামপুরের নার্সিংহোমে ভর্তি করা হয় সাংসদকে। সেখানেই তিনি কন্যাসন্তান প্রসব করেন। চিকিৎসকরা জানিয়েছেন, মা এবং সদ্যোজাত দু'জনই সুস্থ রয়েছে। কোভিড পরিস্থিতিতে জন্ম নেওয়া অনেক শিশুর ক্ষেত্রেই নানান রকম নাম রাখতে দেখা গিয়েছে বাবা-মাকে। এর আগেও কর্ণাটকে এক দম্পতি সদ্যোজাত ছেলের নাম রেখেছিলেন করোনা। তেলেঙ্গানায় আবার এক সদ্যোজাতর নাম রাখা হয় স্যানিটাইজার। ঠিক সেই পথে হেঁটেই দ্বিতীয় সন্তানের নাম রাখলেন আরামবাগের দ্বিতীয়বারের সাংসদ। চন্দননগরের ভূমিকন্যা অপরূপার বিয়ে হয় রিষড়ায়। এর আগে তাঁর এক পুত্রসন্তান রয়েছে। সে এখন ক্লাস ফাইভে পড়ে। করোনার এই সঙ্কটের মধ্যেও রিষড়া ও চন্দননগরের পরিবারে অন্য খুশি বয়ে এনেছে নবজাতক।

```