সবংয়ে শাসক কোন্দল, ভাঙল তৃণমূলের পার্টি অফিস
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়ার খাসতালুক সবংয়ে ফের তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। এ বার ভাঙচুর হলো দলীয় কার্য্যালয়।
শনিবার রাতে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভেমুয়া অঞ্চল। অভিযোগ, মানসবাবুর অনুগামীদের সঙ্গে স্থানীয়
শেষ আপডেট: 7 October 2018 11:41
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়ার খাসতালুক সবংয়ে ফের তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। এ বার ভাঙচুর হলো দলীয় কার্য্যালয়।
শনিবার রাতে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভেমুয়া অঞ্চল। অভিযোগ, মানসবাবুর অনুগামীদের সঙ্গে স্থানীয় শাসক নেতা অমূল্য মাইতির অনুগামীদের সংঘর্ষ হয়। অমূল্য মাইতি গোষ্ঠীর অভিযোগ, মানস ভুঁইয়ার লোকজন দলীয় কার্য্যালয়ে ভাঙচুর চালায়। মানস অনুগামী তরুণ মিশ্র অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওরা নিজেরাই পার্টি অফিস ভেঙেছে। এখন আমাদের নামে চাপাচ্ছে।”

প্রসঙ্গত, মানসবাবু কংগ্রেস থেকে তৃণমূলের যোগ দেওয়ার পরই সবংয়ে শাসক দলের গোষ্ঠী কোন্দল বারবার প্রকাশ্যে এসেছে। শনিবার রাতে ফের একই ঘটনা ঘটল।
দলীয় কার্য্যালয় ভাঙার প্রতিবাদে রবিবার সকাল থেকে রাস্তা অবরোধ শুরু করে অমূল্য মাইতির অনুগামীরা। ঘটনাস্থলে যায় সবং থানার পুলিশ।