Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ভোটের মাঝ মাঠে খালি গায়ে প্রসূন, ‘সেন্ট্রাল ফোর্স আমায় কী মার মারল’

দ্য ওয়াল ব্যুরো: তিনি দেখতে গিয়েছিলেন ভোট কেমন হচ্ছে। আর তাতেই নাকি তাঁকে বেধড়ক পিটিয়েছে কেন্দ্রীয় বাহিনী। শুধু তো মার খাওয়া নয়। হাওড়া সদরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ভোটের দুপুরে জামা খুলে খালি গায়ে সংবাদমধ্যমের ক্যামেরার সামনে

ভোটের মাঝ মাঠে খালি গায়ে প্রসূন, ‘সেন্ট্রাল ফোর্স আমায় কী মার মারল’

শেষ আপডেট: 6 May 2019 11:51

দ্য ওয়াল ব্যুরো: তিনি দেখতে গিয়েছিলেন ভোট কেমন হচ্ছে। আর তাতেই নাকি তাঁকে বেধড়ক পিটিয়েছে কেন্দ্রীয় বাহিনী। শুধু তো মার খাওয়া নয়। হাওড়া সদরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ভোটের দুপুরে জামা খুলে খালি গায়ে সংবাদমধ্যমের ক্যামেরার সামনে দেখালেন, কেন্দ্রীয়বাহিনীর ফাইভার স্টিকের বাড়িতে তাঁর পিঠে লাল চাকা চাকা দাগ পড়ে গিয়েছে। সংবাদমাধ্যমের সামনে প্রসূন বলেন, “আমি বুথে ঢুকতেই একজন কেন্দ্রীয়বাহিনীর জওয়ান এসে আমার গেঞ্জিটা টক করে ছিঁড়ে দিল। কার্ডটাও খুলে নিল। আমি বললাম, এ কী এ কী! অসম্মান করছেন কেন? তখন একটা দক্ষিণ ভারতীয় ছেলে এসে হাত জোড় করে আমায় বলল, আপনি প্রাক্তন ক্যাপ্টেন, অর্জুন পুরস্কার প্রাপ্ত, এই কথা বলেই আমার হাত দুটো ঘুরিয়ে পিঠের দিকে করে দিল। তাঁরপর কী মার!”

আরও পড়ুন- বিদ্যাসাগরের জন্মভূমি থেকে মেয়ে পাচারের খবর আসে, শুনে দুঃখ হয় : মোদী

সোমবার বেলা একটা নাগাদ বালিটিকুরী মুক্তারাম স্কুলের বুথে গণ্ডগোলের সূত্রপাত। অভিযোগ, দলবল নিয়ে ওই বুথে ঢুকতে গেছিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন মিডিও প্রসূনবাবু। তখন সেখানে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে বাধা দেয়। এই নিয়ে প্রসূনবাবুর সঙ্গে বচসা শুরু হয় তাঁদের। এরপরেই প্রার্থীকে সেখান থেকে সরিয়ে দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রসূনের ব্যক্তিগত সচিব ইন্দ্রনীল বসুকেও মারধর করা হয় বলে অভিযোগ। দাশনগর থানায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লিখিত অভিযোগও করেছেন পিকে বন্দ্যোপাধ্যায়ের ভাই। যদিও পুলিশের এক কর্তা বলেন, “প্রার্থীর পিছন পিছন একদল কর্মী বুথের মধ্যে ঢুকে পড়েন। বারণ করা হয় তাঁদের। কিন্তু তখনই তাঁরা ‘সেন্ট্রাল ফোর্স গো ব্যাক’ বলে স্লোগান দিতে শুরু করেন বুথের মধ্যে। এরপরই লাঠিচার্জ শুরু করে কেন্দ্রীয়বাহিনী। তার মাঝে পড়ে গিয়েছিলেন প্রসূনবাবু।” সংবাদমাধ্যমে এই ঘটনার কথা যখন প্রসূনবাবু ব্যাখ্যা করছেন, তখন পাশে থাকা তৃণমূল কর্মীদের বলতে শোনা যায়, “প্ল্যান করে মেরেছে! পুরো প্ল্যান করে মেরেছে!” প্রসূনকে মারার প্রতিবাদে ওই এলাকায় বিক্ষোভও দেখান স্থানীয় তৃণমূল কর্মীসমর্থকরা। এই ঘটনায় হাওড়া জেলা প্রশাসনের থেকে রিপোর্ট তলব করেছে কমিশন। https://www.youtube.com/channel/UCxhf49wOiJeWiUzkBfuAEcQ

```