
শেষ আপডেট: 17 October 2018 14:22
আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাব ও ব্যবসায়ী সমিতি: এ বছর ৫২ বছরে পা দিল কল্যাণীর এই পুরনো পুজো। এ বার তাদের মণ্ডপ তৈরি হয়েছে বৈষ্ণোদেবী মন্দিরের আদলে। মূলত কাঁচ ও হোমিওপ্যাথি ওষুধের শিশি দিয়ে তৈরি করা হয়েছে এই মণ্ডপ। তবে মণ্ডপে থিমের নতুনত্ব থাকলেও প্রতিমা কিন্তু সাবেকি।
চাকদহ ৩ নং কালীবাড়ি: পুজোর উদ্যোক্তারা জানালেন এ বার এই পুজোর ৬৯ তম বর্ষ। মূলত বাঁশ ও বেত দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপ। ঠাকুর সাবেকি। পুজোর বাজেট ১০ লক্ষ টাকা।
চাকদহ ছাত্রমিলনী ক্লাব: এ বার ১১ বছরে পা দিল চাকদহের এই পুজো। উদ্যোক্তারা জানালেন রাশিয়ার এক রাধাকৃষ্ণের মন্দিরের আদলে তৈরি করা হয়েছে তাঁদের মণ্ডপ। প্লাইউডের উপর রং দিয়ে তৈরি করা হয়েছে এই মণ্ডপ। পুজোর বাজেট ২০ লক্ষ টাকা।
পায়রাডাঙা প্রভাতী অ্যাটলেটিক ক্লাব: এ বার এই পুজো ৫৬ তম বর্ষে পদার্পণ করল। এ বার এই পুজোর মণ্ডপ তৈরি হয়েছে মূলত চট দিয়ে। ঠাকুর সাবেকি। পুজোর বাজেট ৭ লক্ষ টাকা।