Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বাড়ির সামনে মদ-গাঁজার আসরের প্রতিবাদ, মারধর নাট্যশিল্পী ও তাঁর মাকে, প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বাড়ির সামনে মদ ও গাঁজার আসর বসানোর প্রতিবাদ করায় এক নাট্যশিল্পী এবং তাঁর মাকে মারধরের অভিযোগ উঠল ভাটপাড়া পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের শরৎপল্লি এলাকায়। এই ঘটনার পরে ওই শিল্পী ও তাঁর মা পুলিশি নিষ্ক্রিয়তার অ

বাড়ির সামনে মদ-গাঁজার আসরের প্রতিবাদ, মারধর নাট্যশিল্পী ও তাঁর মাকে, প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগ

শেষ আপডেট: 8 July 2020 07:43

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বাড়ির সামনে মদ ও গাঁজার আসর বসানোর প্রতিবাদ করায় এক নাট্যশিল্পী এবং তাঁর মাকে মারধরের অভিযোগ উঠল ভাটপাড়া পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের শরৎপল্লি এলাকায়। এই ঘটনার পরে ওই শিল্পী ও তাঁর মা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। নাট্য জগতের উদীয়মান শিল্পী সৌম্যকান্তি জোয়ারদার ও তাঁর মা দেবী দে জোয়ারদার শ্যামনগর শরৎপল্লি এলাকার দীর্ঘদিনের বাসিন্দা। তাঁদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই তাঁদের বাড়ির সামনে এলাকার জনা কয়েক যুবকের সঙ্গে পাশের পাড়ার কয়েক জন যুবক মদ পান ও গাঁজা সেবন করছে। তারা সাট্টা ও জুয়ার আসর বসাচ্ছে নিয়মিত ভাবে। তাতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। তারই প্রতিবাদ করেছিলেন সৌম্যকান্তি জোয়ারদার ও দেবী দে জোয়ারদার। অভিযোগ, তারপরেই দুষ্কৃতীরা তাঁদের বেধড়ক মারধর করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। পাড়া থেকে মা ও ছেলের বাস উঠিয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনায় যথেষ্ট আতঙ্কে এবং নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা। এ ব্যাপারে ভাটপাড়া থানায় তাঁরা অভিযোগ জানিয়েছেন কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি। সৌম্যকান্তি বলেন, “আমরা দীর্ঘ দিন ধরেই দেখে আসছি এখানে মদ, গাঁজা, জুয়া ও সাট্টার আসর চলছে। আমি বাড়িতে থাকতাম না। এখন বাড়িতে থাকায় এবং প্রতিবাদ করায় নিরাপত্তাহীনতায় ভুগছি। এখানে প্রশাসনের কী ভূমিকা বুঝতে পারছি না। প্রশাসনের কাছে বার বার যাওয়া হচ্ছে। যে মর্মে অভিযোগ জানানোর কথা সেই মর্মে জানানো হচ্ছে কিন্তু প্রশাসনের থেকে কোনও উত্তর পাচ্ছি না। আমি থানায় গিয়েও উত্তর পাচ্ছি না আবার স্থানীয় যিনি চেয়ারপার্সন রয়েছেন তিনিও কোনও উত্তর দিচ্ছেন না। তা হলে আমরা কী ভাবে নিরাপত্তা পাব?” এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরে শরৎপল্লি এলাকার লোকজন উদ্বেগে। ভাটপাড়া পুরসভার প্রশাসক তথা ১৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অরুণ বন্দ্যোপাধ্যায় বলেন, “২৪ ঘণ্টা নিরাপত্তা দেওয়া পুলিশ বা প্রশাসনের পক্ষে সম্ভব নয়। সামাজিক ভাবে এর প্রতিরোধ করতে হবে এলাকার মানুষকেই। জগদ্দল থানাকে বলেছি ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে কিন্তু এখনও কেন কেউ গ্রেফতার হয়নি সে কথা আমি জানি না। সেটা পুলিশের ব্যাপার।” জগদ্দল থানা সূত্রে জানা গেছে এই ঘটনার তদন্ত চলছে।

```