Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

শুক্রবার অনুপমের মনোনয়ন জমা দেওয়ার র‍্যালি, সঙ্গী 'দ্য গ্রেট খালি' 

দ্য ওয়াল ব্যুরো : ভোট প্রচারের সঙ্গে পাল্লা দিয়ে চলছে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া। এই মনোনয়ন জমা দেওয়াতেও থাকছে বিভিন্ন চমক। কেউ দলের প্রথম সারির নেতা-নেত্রীদের নিয়ে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন, তো কেউ নায়ক-নায়িকাদের সঙ্গী করে। আবার পুরোহিত নি

শুক্রবার অনুপমের মনোনয়ন জমা দেওয়ার র‍্যালি, সঙ্গী 'দ্য গ্রেট খালি' 

শেষ আপডেট: 25 April 2019 18:07

দ্য ওয়াল ব্যুরো : ভোট প্রচারের সঙ্গে পাল্লা দিয়ে চলছে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া। এই মনোনয়ন জমা দেওয়াতেও থাকছে বিভিন্ন চমক। কেউ দলের প্রথম সারির নেতা-নেত্রীদের নিয়ে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন, তো কেউ নায়ক-নায়িকাদের সঙ্গী করে। আবার পুরোহিত নিয়ে গিয়ে নির্ঘণ্ট মিলিয়ে মনোনয়ন পেশ করাও চলছে। এর মধ্যেই একটু ব্যতিক্রমীভাবে মনোনয়ন জমা দিতে চলেছেন যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরা। তাঁর মনোয়ন জমা দেওয়ার র‍্যালিতে থাকছেন পঞ্জাব তথা ভারতের বিখ্যাত কুস্তিগীর ডাবলু-ডাবলু-ই খ্যাত 'দ্য গ্রেট খালি'। শুক্রবার মনোনয়ন জমা দেবেন বোলপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ অনুপম। রানিকুঠি থেকে শুরু হবে তাঁর র‍্যালি। রানিকুঠি থেকে শুরু হয়ে আনওয়ার শাহ রোড, মুদিয়ালি, রাসবিহারী মোড়, হাজরা মোড় হয়ে আলিপুরের ডিএম অফিসে নিজের মনোনয়ন জমা দিতে যাবেন তিনি। আর এই র‍্যালিতেই তাঁর সঙ্গী হবেন 'দ্য গ্রেট খালি'। বুধবারই প্রথম নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ কথা জানিয়েছিলেন অনুপম। তারপর বৃহস্পতিবার ফের ফেসবুকে নিজের সঙ্গে খালি'র ছবি দিয়ে তিনি লিখছেন, রাত ১০.১৫ নাগাদ কলকাতায় পা দিয়েছেন দুজনে। তাঁর র‍্যালিতে উপস্থিত থাকবেন তাঁর খুব ভালো বন্ধু পৃথিবী বিখ্যাত কুস্তিগীর 'দ্য গ্রেট খালি'। কলকাতায় পা দেওয়ার আগে অবশ্য সাংবাদিকদের সামনে অনুপম বলেছেন, "খালি আমার খুব ভালো বন্ধু। তাই আমি মনোনয়ন জমা দেওয়ার সময় ও আমার পাশে থাকতে চায়। আমি প্রথাগত রাজনৈতিক চিন্তাভাবনায় বিশ্বাস করি না, যে মনোনয়ন জমা দেওয়ার সময় শুধুমাত্র রাজনৈতিক নেতাদেরই নিয়ে যেতে হবে। গোটা ভারতে খালির ফ্যান রয়েছে। যুব সমাজের কাছে খালি আদর্শ। তাই আমি আশা করি, ও আমার পাশে থাকলে আমার যাত্রা শুভ হবে।" চোদ্দর লোকসভায় তৃণমূলের টিকিটে বোলপুরের সাংসদ হয়েছিলেন পেশায় অধ্যাপক অনুপম। কিন্তু তারপর থেকেই দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে। উনিশের ভোট ঘোষণার মাসখানেক আগেই অনুপমের বন্ধু তথা বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খান দলবিরোধী মন্তব্য করেন। তাঁকে বহিষ্কার করা হয়। বহিষ্কার করা হয় অনুপমকেও। তারপরেই বিজেপিতে যোগ দেন দু'জনে। বিজেপি এ বার তাঁকে যাদবপুরের প্রার্থী করেছে। অনুপমের লড়াই তৃণমূলের তারকা প্রার্থী মিমি চক্রবর্তী ও সিপিএমের প্রার্থী আইনজীবী প্রার্থী তথা কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্যর সঙ্গে। এই ব্যাপারে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, প্রার্থী ঘোষনার পর থেকেই জোর কদমে প্রচার শুরু করেছেন মিমি ও বিকাশরঞ্জন ভট্টাচার্য। সেই তুলনায় অনুপমকে প্রায় দেখা যায়নি বললেই চলে। দেওয়াল লিখন থেকে শুরু করে প্রচার, সব জায়গাতেই বেশ খানিকটা পিছিয়ে গেরুয়া শিবির। অনুপম প্রচার শুরু করলেও বারেবারে বাধার মুখে পড়েছেন। তাই এই অবস্থায় মনোনয়ন জমা দেওয়ার সময় মান বাঁচাতে নিয়ে এলেন 'দ্য গ্রেট খালি'র মতো তারকাকে। এখন দেখার এই পৃথিবীবিখ্যাত কুস্তিগীরকে এনে রোড শো করে মনোয়ন জমা দেওয়ার পর তা আখেরে অনুপমের কাজে লাগে কি না।

```