Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বানারহাট থানার পাঁচ পুলিশকর্মী-সহ দশ জন করোনায় আক্রান্ত, উদ্বিগ্ন পুলিশ-প্রশাসন

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: জেলার ডেপুটি পুলিশ সুপারের পাশাপাশি ডুয়ার্সের একটি মাত্র থানা এলাকায় পাঁচ জন পুলিশকর্মী সহ মোট দশ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাতে উদ্বেগ বেড়েছে জেলার পুলিশ মহলে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জলপাইগুড়ি জেলা

বানারহাট থানার পাঁচ পুলিশকর্মী-সহ দশ জন করোনায় আক্রান্ত, উদ্বিগ্ন পুলিশ-প্রশাসন

শেষ আপডেট: 20 July 2020 05:10

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: জেলার ডেপুটি পুলিশ সুপারের পাশাপাশি ডুয়ার্সের একটি মাত্র থানা এলাকায় পাঁচ জন পুলিশকর্মী সহ মোট দশ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাতে উদ্বেগ বেড়েছে জেলার পুলিশ মহলে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জলপাইগুড়ি জেলায় রবিবার নতুন করে ৪৭ জনের শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। এঁদের মধ্যে ১০ জন সরাসরি পুলিশ-প্রশাসনের সঙ্গে যুক্ত। তাঁরা প্রত্যেকে বানারহাট থানায় কর্মরত। জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, “বানারহাট থানার ১০ জনের শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। এঁদের মধ্যে পাঁচ জন পুলিশ কর্মী এবং বাকি পাঁচ জন সিভিক ভলান্টিয়ার রয়েছেন। এঁদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু হয়েছে।” তিনি জানিয়েছেন থানা স্যানিটাইজ করা হচ্ছে। অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাও করা হয়েছে। বানারহাট থানা এলাকায় গত কয়েক দিন ধরে বেশ কয়েক জন পুলিশ কর্মীর শরীরে জ্বরের উপসর্গ দেখা গিয়েছিল। এর পরে তাঁদের কয়েক জনের লালারসের নমুনা পরীক্ষা করা হয়। গত বৃহস্পতিবার ৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তখন তাঁদের ভর্তি করা হয় করোনা হাসপাতালে। এরপরে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে থানায় এসে অন্য পুলিশ কর্মীদের লালারসের নমুনা সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়। রবিবার তাঁদের রিপোর্ট আসে। গত কয়েক দিন ধরেই জলপাইগুড়ি শহরে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। আক্রান্ত হয়েছেন এক ডিএসপি। তাছাড়া আক্রান্ত পুলিশকর্মীদের কয়েক জনের পরিবারের সদস্যও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জেলা প্রশাসন সূত্রে খবর। তাই নিয়ম করে জেলা পুলিশের বিভিন্ন দফতর প্রতিদিন স্যানিটাইজ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এই অবস্থায় দায়িত্ব নিয়েই সচেতনতা বাড়াতে পুলিশকর্মীদের নিয়ে রুট মার্চ শুরু করেছেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি বিপুল কুমার সিনহা। শহরের বিভিন্ন বাজার এলাকা ঘুরে বেড়ান‌ তাঁরা। সরেজমিনে দেখেন পরিস্থিতি। কথা বলেন সব ধরনের মানুষের সঙ্গে। দেখেন নিয়ম ঠিক মতো মানা হচ্ছে কিনা। রাজ্য সরকারের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ২৪ ঘণ্টায় এই জেলায় আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় বেড়েছে ৪৭। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন মোট ৭৭৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪৭৯ জন। করোনায় মারা গেছেন তিন জন। বর্তমানে জেলায় কোভিড পজিটিভের সংখ্যা ২৯৪। রবিবার জলপাইগুড়ির জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি নতুন করে আরও সাত দিন লকডাউনের কথা ঘোষণা করেছেন জলপাইগুড়ি পুর এলাকায় যা আজ সকাল ছটা থেকে কার্যকর হয়েছে। চলবে ২৬ জুলাই পর্যন্ত। পুর এলাকায় তা মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে।

```