Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

রাজ্যজুড়ে শীতের আমেজ, আগামীকাল থেকে আরও কমবে তাপমাত্রা, পূর্বাভাস আলিপুরের

দ্য ওয়াল ব্যুরো: আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল রবিবার থেকে কমবে রাজ্যের তাপমাত্রা। সেইমতো দিন ও রাতের তাপমাত্রা বেশ খানিকটা কমে যাওয়ায় রাজ্যজুড়ে শীতের আমেজ পড়েছে। আগামী তিন-চারদিন এই রকমের ঠান্ডা থাকবে বলেই জানিয়েছে আলিপুর। আগামীকাল থে

রাজ্যজুড়ে শীতের আমেজ, আগামীকাল থেকে আরও কমবে তাপমাত্রা, পূর্বাভাস আলিপুরের

শেষ আপডেট: 22 November 2020 06:30

দ্য ওয়াল ব্যুরো: আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল রবিবার থেকে কমবে রাজ্যের তাপমাত্রা। সেইমতো দিন ও রাতের তাপমাত্রা বেশ খানিকটা কমে যাওয়ায় রাজ্যজুড়ে শীতের আমেজ পড়েছে। আগামী তিন-চারদিন এই রকমের ঠান্ডা থাকবে বলেই জানিয়েছে আলিপুর। আগামীকাল থেকে তাপমাত্রা আরও কমবে। কলকাতায় ১৭ ডিগ্রি ও জেলায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে তাপমাত্রা নামবে। সপ্তাহের শেষে অবশ্য ফের কিছুটা তাপমাত্রা বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। রবিবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। তবে আগামীকাল থেকে আকাশ মেঘমুক্ত থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তার ফলে তাপমাত্রা হু-হু করে নামবে। রবিবার সকালে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। অন্যদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। রবিবার শহরের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ। আলিপুরের তরফে জানানো হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী মঙ্গলবার ও বুধবার বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচলপ্রদেশ-সহ উত্তর-পশ্চিম ভারতের বেশ কিছু এলাকায়। এর প্রভাবে তাপমাত্রা কমবে মধ্য ভারতের রাজ্যগুলিতে। আগামী কয়েক দিনে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। পূর্ব ভারতের রাজ্যগুলিতেও তাপমাত্রা নামবে ৩ ডিগ্রি থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এছাড়া নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরেও। এই নিম্নচাপটি বুধবার তামিলনাড়ু উপকূলে পৌছবে বলে জানানো হয়েছে। সেইসময় সমুদ্রে ঝড়ের গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় ৬০ থেকে ৭৫ কিলোমিটার। ফলে ওই সময়ে মৎস্যজীবীদের তামিলনাড়ু উপকূলে সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। এছাড়া রবি ও সোমবার আন্দামান-নিকোবরে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু ও পন্ডিচেরিতে। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে অন্ধ্রপ্রদেশেও।

```