Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এক ধাক্কায় বাড়ল তাপমাত্রা, কুয়াশাচ্ছন্ন কলকাতায় অবশ্য শীতের আমেজ

দ্য ওয়াল ব্যুরো: পূর্বাভাস ছিলই। সেইমতো সোমবার এক ধাক্কায় ২ ডিগ্রির বেশি বেড়ে গেল কলকাতার তাপমাত্রা। আগামী কয়েক দিনে তা আরও বাড়ার পূর্বাভাস রয়েছে। এভাবেই রাজ্য থেকে বিদায় নেবে শীত, এমনটাই জানিয়েছে আলিপুর। যদিও এখনও শীতের আমেজ রয়েছে রাজ্যে।

এক ধাক্কায় বাড়ল তাপমাত্রা, কুয়াশাচ্ছন্ন কলকাতায় অবশ্য শীতের আমেজ

শেষ আপডেট: 25 January 2021 04:11

দ্য ওয়াল ব্যুরো: পূর্বাভাস ছিলই। সেইমতো সোমবার এক ধাক্কায় ২ ডিগ্রির বেশি বেড়ে গেল কলকাতার তাপমাত্রা। আগামী কয়েক দিনে তা আরও বাড়ার পূর্বাভাস রয়েছে। এভাবেই রাজ্য থেকে বিদায় নেবে শীত, এমনটাই জানিয়েছে আলিপুর। যদিও এখনও শীতের আমেজ রয়েছে রাজ্যে। তার সঙ্গে দোসর কুয়াশা। সকাল থেকেই শহর ও প্রায় সব জেলার দৃশ্যমানতা অনেক কম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ ৫২ শতাংশ ও সর্বোচ্চ ৯৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি। তবে সকাল থেকেই কলকাতায় রয়েছে কুয়াশার দাপট। দৃশ্যমানতা কমে গিয়েছে অনেকটাই। অবশ্য বেলা বাড়লে কুয়াশা কমে গিয়ে আকাশ পরিষ্কার হবে বলেই জানিয়েছে আলিপুর। হাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল আরও বাড়বে তাপমাত্রা। মঙ্গল-বুধবার তাপমাত্রা ২০ ডিগ্রির কাছাকাছি চলে যেতে পারে। তার ফলে শীতের আমেজ আর খুব একটা থাকবে না। সেইসঙ্গে কুয়াশা অবশ্য কিছুটা থাকবে সকালের দিকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরও বাড়বে বলেই জানা গিয়েছে। তাপমাত্রা বাড়ার প্রধান কারণ হল পশিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝার ফলেই উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে। তার ফলেই তাপমাত্রা বাড়ছে। এছাড়া বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় কুয়াশা বেশি হচ্ছে। তার ফলে তাপ বিকিরণে সমস্যা হওয়ায় বেলা বাড়ার সঙ্গে তাপমাত্রা বাড়ছে। অবশ্য আগামী ২৪ ঘণ্টা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজস্থানে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসম ভবন।

```