Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কলকাতার তাপমাত্রা ১৯ ডিগ্রি, জানুয়ারির শুরুতেই কমছে শীতের আমেজ

দ্য ওয়াল ব্যুরো: আরও বাড়ল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। নতুন বছরের শুরু থেকেই বাড়তে শুরু করেছিল তাপমাত্রা। সেই তাপমাত্রা প্রতিদিনই বেড়ে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিনদিন এই ধরনের তাপমাত্রা থাকবে। তারপরে সামান্য করলেও শীতের আম

কলকাতার তাপমাত্রা ১৯ ডিগ্রি, জানুয়ারির শুরুতেই কমছে শীতের আমেজ

শেষ আপডেট: 9 January 2021 04:23

দ্য ওয়াল ব্যুরো: আরও বাড়ল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। নতুন বছরের শুরু থেকেই বাড়তে শুরু করেছিল তাপমাত্রা। সেই তাপমাত্রা প্রতিদিনই বেড়ে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিনদিন এই ধরনের তাপমাত্রা থাকবে। তারপরে সামান্য করলেও শীতের আমেজ প্রায় নেই বললেই চলে। রাতের দিকে সামান্য ঠান্ডা পড়লেও দিনের বেলা গরম ভাল থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর সূত্রে খবর, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় একটুও বৃষ্টি হয়নি। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তুরে হাওয়া আটকে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। এই অবস্থায় পূবালী হাওয়ার দাপটে জলীয় বাষ্প বাড়ছে বাতাসে। তাই আপাতত তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা ওপরেই থাকবে। রাতে ও সকালে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় বাড়বে তাপমাত্রা। জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে খানিকটা। বস্তুত, জানুয়ারির গোড়ায় যে শীতের আমেজ অনেকটাই কম, সে কথা সকলেই বুঝতে পারছেন। রোদের দাপটও বেড়েছে। অনেকেই শীতবস্ত্র গোটাতে শুরু করে দিয়েছেন। তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সংক্রান্তি অবধি অপেক্ষা করে যাওয়াই ভাল। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ হু হু করে নামবে। কোনও কোনও জায়গায় ৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা। উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কুয়াশায় মোড়া থাকবে উত্তর-পশ্চিম ভারত এবং পূর্ব ভারতের বেশ কিছু রাজ্য। এছাড়া দক্ষিণ ভারতে আবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণাবর্তের প্রভাবে তামিলনাড়ু, পন্ডিচেরি-সহ বেশ কিছু রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

```