Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতার তাপমাত্রা আরও বাড়ল, জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই, জানাচ্ছে আলিপুর

দ্য ওয়াল ব্যুরো: আরও বাড়ল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। নতুন বছরের শুরু থেকেই বাড়তে শুরু করেছিল তাপমাত্রা। সেই তাপমাত্রা প্রতিদিনই বেড়ে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিন এই ধরনের তাপমাত্রা থাকবে। তারপরে মঙ্গলবার থেকে তাপমাত্র

কলকাতার তাপমাত্রা আরও বাড়ল, জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই, জানাচ্ছে আলিপুর

শেষ আপডেট: 10 January 2021 03:28

দ্য ওয়াল ব্যুরো: আরও বাড়ল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। নতুন বছরের শুরু থেকেই বাড়তে শুরু করেছিল তাপমাত্রা। সেই তাপমাত্রা প্রতিদিনই বেড়ে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিন এই ধরনের তাপমাত্রা থাকবে। তারপরে মঙ্গলবার থেকে তাপমাত্রা সামান্য কমলেও শীতের সম্ভাবনা আর নেই বললেই চলে। রাতের দিকে সামান্য ঠান্ডা পড়লেও দিনের বেলা গরম ভাল থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর সূত্রে খবর, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় একটুও বৃষ্টি হয়নি। তবে সকালের দিকে কুয়াশা ছিল। এদিন আকাশ আংশিক মেঘলা থাকবে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তুরে হাওয়া আটকে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। এই অবস্থায় পূবালী হাওয়ার দাপটে জলীয় বাষ্প বাড়ছে বাতাসে। তাই আপাতত তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা ওপরেই থাকবে। রাতে ও সকালে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় বাড়বে তাপমাত্রা। জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে খানিকটা। জানুয়ারির গোড়ায় যে শীতের আমেজ অনেকটাই কম, সে কথা সকলেই বুঝতে পারছেন। রোদের দাপটও বেড়েছে। অনেকেই শীতবস্ত্র গোটাতে শুরু করে দিয়েছেন। তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সংক্রান্তি অবধি অপেক্ষা করে যাওয়াই ভাল। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েক দিনে তাপমাত্রার পারদ হু হু করে নামবে। কোনও কোনও জায়গায় ৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা। উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কুয়াশায় মোড়া থাকবে উত্তর-পশ্চিম ভারত এবং পূর্ব ভারতের বেশ কিছু রাজ্য। এছাড়া দক্ষিণ ভারতে আবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণাবর্তের প্রভাবে তামিলনাড়ু, পন্ডিচেরি-সহ বেশ কিছু রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

```