Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ধর্ষণে অভিযুক্ত কোচবিহারের তৃণমূল নেতা মহিলা শাখার কর্মসূচিতে, তাঁকে সাসপেন্ড করেছিল শাসকদল

দ্য ওয়াল ব্যুরো: স্কুল শিক্ষিকাকে ধর্ষণে অভিযুক্ত কোচবিহার জেলাপরিষদের সদস্য তথা তৃণমূল নেতা নুর আলম হোসেনকে অনির্দিষ্টকালের জন্য শাসপেন্ড করেছিল শাসকদল। এই মাস দেড়েক আগের ঘটনা। কিন্তু এর মধ্যেই ফের সেই তৃণমূল নেতা যোগ দিলেন দলীয় কর্মসূচিতে

ধর্ষণে অভিযুক্ত কোচবিহারের তৃণমূল নেতা মহিলা শাখার কর্মসূচিতে, তাঁকে সাসপেন্ড করেছিল শাসকদল

শেষ আপডেট: 25 June 2020 07:32

দ্য ওয়াল ব্যুরো: স্কুল শিক্ষিকাকে ধর্ষণে অভিযুক্ত কোচবিহার জেলাপরিষদের সদস্য তথা তৃণমূল নেতা নুর আলম হোসেনকে অনির্দিষ্টকালের জন্য শাসপেন্ড করেছিল শাসকদল। এই মাস দেড়েক আগের ঘটনা। কিন্তু এর মধ্যেই ফের সেই তৃণমূল নেতা যোগ দিলেন দলীয় কর্মসূচিতে। যা নিয়ে বিরোধীরা ফের সরব হয়েছে। বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভা বলেন, ওই সব সাসপেন্ড করা আসলে লোক দেখানো। আসলে তৃণমূল মানেই খুনি, ধর্ষক, তোলাবাজদের ছাতা। এমনিতেই গত লোকসভা ভোটে কোচবিহার আসনে হারতে হয়েছে তৃণমূলকে। একদা তৃণমূল নেতা নিশীথ প্রামাণিক বিজেপির প্রার্থী হয়ে শাসকদলের পায়ের তলার মাটি সরিয়ে দিয়েছেন বলে মত অনেকের। তাই একুশের ভোটের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছে তৃণমূল। সম্প্রতি দলের মহিলা শাখার উদ্যোগে দিনহাটায় একটি কর্মসূচি ছিল একুশের ভোট প্রস্তুতিকে সামনে রেখে। সেখানেই দেখা যায় ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতা বসে রয়েছেন। অনেকে প্রশ্ন তুলছেন, এটা তো কোনও চৌরাস্তার মোড়ে পথসভা নয় যে, যে কেউ গিয়ে চেয়ারে বসে পড়লেন। না আমন্ত্রণ জানালে এই ধরনের সভায় আসার কথা নয়। অনেকে এও বলছেন, একজন ধর্ষণে অভিযুক্তকে ডেকে নিয়ে এসে চেয়ার পেতে দিচ্ছে মহিলা তৃণমূল কংগ্রেস। এর থেকে.লজ্জাজনক আর কী হতে পারে। ওই কর্মসূচিতে সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মাও উপস্থিত ছিলেন। তিনি অবশ্য এ নিয়ে কিছু বলতে চাননি। তিনি বলেন, "আমি নিজেই এই কর্মসূচিতে আমন্ত্রিত হয়ে দর্শকাসনে বসে ছিলাম।" কিন্তু মহিলা তৃণমূলের অনুষ্ঠানে নুরের উপস্থিতির ছবি প্রকাশ্যে আসতেই ফের অস্বস্তিতে কোচবিহারের তৃণমূল। তৃণমূলের শিক্ষক সেলের সদস্যা এক শিক্ষিকা অভিযোগ করেন নুর আলম তাঁকে ধর্ষণ করেছে। তিনি এও বলেন, জেলাপরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ নুর তাঁকে হুমকি দিয়েছে যে, মুখ খুললে খুন করে দেওয়া হবে। এ নিয়ে গত মাসে যখন তোলপাড় কোচবিহারের রাজনীতিক মহল তখন কিছুটা চাপে পড়েই নুরকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করার কথা ঘোষণা করেন জেলা তৃণমূলের কার্যকরি সভাপতি তথা প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়। কিন্তু ফের রাজনৈতিক মঞ্চে অভিযুক্ত নেতার উপস্থিতি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে বিজেপি। মালতি রাভা বলেন, "একটা অপদার্থ দল আর ততটাই অপদার্থ প্রশাসন। একদিকে পুলিশ ধর্ষকের টিকি ছুঁতে পারছে না আর অন্যদিকে শাসকদলের মহিলারা তাকে চেয়ার পেতে দিচ্ছে। একুশের ভোটে তৃণমূল দলটাই উঠে যাবে।"

```