Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

চাল-আলুর সঙ্গে মিড ডে মিলে বিস্কুট দেওয়ায় বাংলার শিক্ষককে শোকজ! অভিযোগ সূর্যকান্তর

দ্য ওয়াল ব্যুরো: ছাত্রছাত্রীদের জন্য সরকার বরাদ্দ করেছে চাল এবং আলু। ব্যক্তিগত উদ্যোগে সেই চাল-আলুর সঙ্গে বিস্কুট ও চিঁড়ে বিতরণ করে বিপাকে দক্ষিণ চব্বিশ পরগনার আমগাছিয়া লাল বাহাদুর প্রাথমিক স্কুলের টিচার ইনচার্জ। প্রাথমিক শিক্ষা সংসদের বিষ

চাল-আলুর সঙ্গে মিড ডে মিলে বিস্কুট দেওয়ায় বাংলার শিক্ষককে শোকজ! অভিযোগ সূর্যকান্তর

শেষ আপডেট: 26 April 2020 02:41

দ্য ওয়াল ব্যুরো: ছাত্রছাত্রীদের জন্য সরকার বরাদ্দ করেছে চাল এবং আলু। ব্যক্তিগত উদ্যোগে সেই চাল-আলুর সঙ্গে বিস্কুট ও চিঁড়ে বিতরণ করে বিপাকে দক্ষিণ চব্বিশ পরগনার আমগাছিয়া লাল বাহাদুর প্রাথমিক স্কুলের টিচার ইনচার্জ। প্রাথমিক শিক্ষা সংসদের বিষ্ণুপুর সার্কেল ওই শিক্ষককে কারণ দর্শানোর চিঠি ধরিয়েছে বলে অভিযোগ তুললেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। শুধু মৌখিক অভিযোগ নয়। ওই চিঠিটিও টুইট করেছেন সিপিএম নেতা। তাতে সূর্যবাবু প্রশ্ন তুলেছেন, "ভয় কীসের? শিক্ষকরা ছাত্রদরদী হলে ছাত্রছাত্রীদের পরিবার সরকার দরদী থাকবে না?" https://twitter.com/mishra_surjya/status/1254119343358726145?s=08 গোটা ঘটনায় ক্ষোভ তৈরি হয়েছে শিক্ষক মহলেও। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সংসদের এক রাজ্য নেতা বলেন, "এই রকম বিচিত্র শোকজ চিঠি এই প্রথম দেখলাম!" তিনি আরও বলেন, "সরকারি বরাদ্দের বাইরে ছাত্রছাত্রীদের অতিরিক্ত জিনিস দেওয়ার ঘটনা এই প্রথম নয়। গরমকালে প্রায় সব স্কুলেই শিক্ষক-শিক্ষিকারা চাঁদা তুলে ছাত্রছাত্রীদের আম খাওয়ায়। কোনও কোনও স্কুলে বছরে একদিন ইলিশ মাছ খাওয়ানোরও চল আছে!" শোকজ চিঠিতে লেখা হয়েছে, কেন সরকারি নির্দেশিকার বাইরে গিয়ে জিনিস দেওয়া হয়েছে, তা দেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষের কারও অনুমোদন ছিল কিনা তা সার্কেল দফতরকে জানাতে হবে। বিষ্ণুপুর সার্কেলের অধিকর্তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাঁদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রতিক্রিয়া পাওয়া গেলে এই প্রতিবেদনে আপডেট করা হবে। রাজ্যের এক মন্ত্রী ঘরোয়া আলোচনায় এ ব্যাপারে বলেন, সূর্যকান্তবাবুর ন্যূনতম বোধ থাকলে এ কথা বলতেন না। ওই শিক্ষকের যদি নিজের পকেট থেকে খরচ করে দান করার ইচ্ছা থাকে তা হলে তা স্কুলের বাইরে করতে পারতেন। সরকার সব স্কুলের জন্য এক নিয়ম করেছে। তিনি চাল, আলুর সঙ্গে যে বিস্কুট দিচ্ছেন সেই ছবি অন্য স্কুলের ছেলেমেয়েরা বা তাদের অভিভাবকরা দেখলে বিভ্রান্ত হতে পারেন। তাঁদের মনে হতে পারে, সরকারি ব্যবস্থায় বৈষম্য হচ্ছে। ওই শিক্ষকের যেমন এই বোধা থাকা উচিত ছিল, তেমনই এতদিন রাজনীতি করার পরেও সূর্যকান্তবাবুর সেই বোধ কেন নেই তাতে অবাক হচ্ছি।

```