Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মেমারির পাপড়ি সফল উচ্চ মাধ্যমিকেও, ডাক্তার হওয়ার পথে বাধা অভাব, হতে চান শিক্ষিকা

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: পরিবারের অনটনই তাঁর ডাক্তার হওয়ার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। মাধ্যমিকে বিজ্ঞান বিভাগের প্রতিটি বিষয়ে দারুণ নম্বর পেলেও খরচের কথা ভেবে বাধ্য হয়েই কলা বিভাগে ভর্তি হতে হয়। এ বারে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়

মেমারির পাপড়ি সফল উচ্চ মাধ্যমিকেও, ডাক্তার হওয়ার পথে বাধা অভাব, হতে চান শিক্ষিকা

শেষ আপডেট: 27 July 2020 08:43

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: পরিবারের অনটনই তাঁর ডাক্তার হওয়ার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। মাধ্যমিকে বিজ্ঞান বিভাগের প্রতিটি বিষয়ে দারুণ নম্বর পেলেও খরচের কথা ভেবে বাধ্য হয়েই কলা বিভাগে ভর্তি হতে হয়। এ বারে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। কলা বিভাগেও সফল হয়েছেন পূর্ব বর্ধমানের মেমারি ২ নম্বর অঞ্চলের মালম্বা গ্রামের পাপড়ি হাজরা। উচ্চ মাধ্যমিকে তিনি ৪৯৩ নম্বর পেয়েছেন। ডাক্তার হওয়ার স্বপ্ন ভুলে এখন তিনি হতে চান শিক্ষিকা। পাপড়ি এবার বসন্তপুর এসএস শিক্ষা নিকেতন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। কলা বিভাগে পরীক্ষা দিয়েও প্রতিটি বিষয়ে তিনি পেয়েছেন পূর্ণ মানের কাছাকাছি। পাপড়ির বাবা সুশান্ত হাজরা একটি মুদিখানার দোকানে কাজ করেন। মা বিন্দু হাজরা গৃহবধূ। পরিবারে অভাব তাঁদের নিত্য সঙ্গী। সে কথা জানেন পাপড়ি নিজেও। তাই অনেক ভেবেচিন্তে মাধ্যমিকের পরেই তিনি ডাক্তার হওয়ার স্বপ্ন ত্যাগ করেছিলেন। তখন থেকেই শুরু করেছিলেন শিক্ষিকা হওয়ার সাধনা। সেই লক্ষ্যে প্রথম ধাপে সফল পাপড়ি। পাপড়ি বলেন, “আমার পড়াশোনার ব্যাপারে স্কুলের শিক্ষকরা খুব সাহায্য করেছেন৷ এ ছাড়া মা-বাবাও আমাকে সব সময় উৎসাহ দেয়।” বসন্তপুর এসএস শিক্ষা নিকেতন স্কুলের প্রধান শিক্ষক চন্দনকুমার রেজ বলেন, “আর্থিক সমস্যার কথা মাথায় রেখে কম খরচে কী ভাবে পড়াশোনা করে যাওয়া যায় সে বিষয়ে পাপড়িকে দিশা দেখানো হচ্ছে। তাকে আগামী দিনে প্রয়োজন মতো সাহায্য করা হবে।” পাপড়ির বাবা সুশান্ত হাজরা চান তাঁর মেয়ের পড়াশোনা করে যাক। এ ব্যাপারে তিনি সহৃদয় মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। মাধ্যমিকে এবার এই জেলার মেমারির অরিত্র পাল রাজ্যে প্রথম হয়েছে। এ ছাড়া গোটা জেলায় এ বারের মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের জয়জয়কার। উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও পাপড়ির মতো অনেকেই প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে সফল হয়েছেন। পাপড়ির সাফল্যের কথা শুনেছেন মেমারির বিধায়ক। তিনি পাশে থাকার আশ্বাস দিয়েছেন। দারিদ্রের সঙ্গে লড়াই করে সফল হওয়ার উদাহরণ আছে ঠিকই তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় পরিস্থিতির চাপে মাঝপথেই পড়াশোনায় ইতি পড়ে যায় অভাবের মধ্যে বেড়ে ওঠা মেধাবী ছাত্রছাত্রীদের। সরকারি প্রকল্প রয়েছে। মেধাবীদের জন্য ঋণের উপায়ও রয়েছে। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে শিক্ষার জন্য ঋণ পাওয়া যায়। কিন্তু কী ভাবে যোগাযোগ করতে হয়, কী ভাবে তদারকি করতে হয় সে কথা জানা নেই বলে অনেকে সেই সুযোগ নিতে পারেন না।

```