Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

অপসারণের বিরুদ্ধে হাইকোর্টে মামলা সৌমেন্দু অধিকারীর, শুনানি ৪ তারিখ

দ্য ওয়াল ব্যুরো: গত ২৮ ডিসেম্বর রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর একটি নির্দেশিকা জারি করে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সই করা সেই নির্দেশিকায় কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হয় সৌমেন্দু অধিকারীকে। এবার তাকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্

অপসারণের বিরুদ্ধে হাইকোর্টে মামলা সৌমেন্দু অধিকারীর, শুনানি ৪ তারিখ

শেষ আপডেট: 31 December 2020 12:16

দ্য ওয়াল ব্যুরো: গত ২৮ ডিসেম্বর রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর একটি নির্দেশিকা জারি করে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সই করা সেই নির্দেশিকায় কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হয় সৌমেন্দু অধিকারীকে। এবার তাকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অধিকারী বাড়ির ছোট ছেলে। সৌমেন্দু আদালতে আবেদন জানিয়ে বলেছেন, যে ভাবে তাঁকে অপসারিত করা হয়েছে তা বেআইনি। এদিন কলকাতা হাইকোর্ট সেই মামলা গ্রহণ করেছে। আগামী ৪ জানুয়ারি ওই মামলার শুনানি হওয়ার কথা। প্রখ্যাত আইনজীবী তথা সিপিএমের রাজ্যসভা সাংসদ বিকাশ ভট্টাচার্য বলেন, সরকারের ক্ষমতা রয়েছে, পুর প্রশাসককে অপসারিত করার। কিন্তু তার একটা নিয়ম রয়েছে। যে ভাবে বা যে উদ্দেশ্যে কাঁথির প্রশাসককে সরানো হয়েছে তাকে খুব একটা সৎ বলে মনে হচ্ছে না। আইনজীবীদের অনেকের বক্তব্য, সৌমেন্দুকে সরিয়ে যাঁকে প্রশাসক করা হয়েছে তিনি কাঁথি পুর এলাকার বাসিন্দাই নন। পঞ্চায়েত এলাকার ভোটার। ফলে তিনি কোনও ভাবেই প্রশাসক হতে পারেন না। শুভেন্দু বিজেপিতে গেলেও তাঁর বাড়ির বাকি দুই তৃণমূল সাংসদ অর্থাৎ বাবা শিশির অধিকারী এবং ভাই দিব্যেন্দু অধিকারী এখনও দল ছাড়ার কথা বলেননি। সৌমেন্দুও তেমন তৃণমূলের বিরুদ্ধে কোনও মন্তব্য করেননি এই সময়ে। ফলে অনেকের মতে, শাসকদল তথা রাজ্য সরকার শুভেন্দুর রাগ বাকিদের উপর মেটাচ্ছে। কাঁথি পুরসভার সঙ্গে অধিকারী পরিবারের সম্পর্ক পাঁচ দশকের বেশি সময়ের। প্রবল প্রতাপে যখন বাংলায় বাম শাসন চলছে তখনও কাঁথি ছিল অধিকারীদের গড়। একবার পুরভোটে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে প্রচারে নিয়ে গিয়েছিল সিপিএম। তাও কাঁথিতে দাঁত বসাতে পারেনি। ভাইকে অপসারণ নিয়ে তৃণমূল সাংসদ দিব্যেন্দু বলেন, “অত্যন্ত অন্যায় হল। আমি এখনও তৃণমূলে আছি। দলনেত্রীর প্রতি এখনও শ্রদ্ধাশীল। কিন্তু রাজ্য সরকার যে কায়দায় অপসারণ করেছে দিব্যেন্দুকে তার আমি নিন্দা করছি।” এখন দেখার ৪ তারিখের শুনানিতে আদালত কী নির্দেশ দেয়।

```