Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

হাড়োয়ায় সামাজিক বয়কটের মুখে করোনা আক্রান্ত ব্যাঙ্ককর্মী, বসিরহাট থেকে গিয়ে হাসপাতালে ভর্তি করালেন দুই সমাজসেবী

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: হাড়োয়ায় এক করোনা আক্রান্ত কার্যত সামাজিক বয়কটের মুখে পড়েছেন বলে অভিযোগ। গ্রামবাসীরা নাকি মুখ ফিরিয়ে নিচ্ছেন। তবে উল্টো ছবি দেখা যাচ্ছে বসিরহাটে। সেখানে দুই স্বেচ্ছাসেবী নিঃস্বার্থ ভাবে সেবা করছেন করোনায় আ

হাড়োয়ায় সামাজিক বয়কটের মুখে করোনা আক্রান্ত ব্যাঙ্ককর্মী, বসিরহাট থেকে গিয়ে হাসপাতালে ভর্তি করালেন দুই সমাজসেবী

শেষ আপডেট: 22 July 2020 10:03

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: হাড়োয়ায় এক করোনা আক্রান্ত কার্যত সামাজিক বয়কটের মুখে পড়েছেন বলে অভিযোগ। গ্রামবাসীরা নাকি মুখ ফিরিয়ে নিচ্ছেন। তবে উল্টো ছবি দেখা যাচ্ছে বসিরহাটে। সেখানে দুই স্বেচ্ছাসেবী নিঃস্বার্থ ভাবে সেবা করছেন করোনায় আক্রান্তদের। তাঁদের পরিবারের পাশে দাঁড়াচ্ছেন। ভর্তি করাচ্ছেন হাসপাতালে। হাড়োয়ার ব্যক্তির খবর পেয়ে তাঁরাই বাড়িয়ে দেন সাহায্যের হাত। করোনা আক্রান্তের নিরিখে রাজ্যে এখন কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। জেলার বসিরহাটে মহকুমায় এখন করোনা আক্রান্তের সংখ্যা পাঁচশো ছাড়িয়ে গেছে। এখনও পর্যন্ত করোনায় দশ জনের মৃত্যু হয়েছে। এই অবস্থায় বসিরহাট কলেজের অস্থায়ী কর্মচারী সুবীর সরকার এবং বসিরহাটেরই এক ভূমিপুত্র এবং উত্তর ২৪ পরগনা জেলার রাজনৈতিক কর্মী সুরজিৎ মিত্র ওরফে বাদল নিজেদের শামিল করেছেন করোনার বিরুদ্ধে যুদ্ধে। তাঁরা নিজেরা পিপিই কিট পরে করোনা আক্রান্তদের সাহায্য করতে এগিয়ে আসছেন। হাড়োয়া ব্লকের সদরপুর গ্রামের এক ব্যাঙ্ককর্মী করোনা পজিটিভ হলে তাঁকে গ্রামে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। সমস্যায় পড়ে যান তাঁর পরিবারের লোকজন। এই খবর পেয়ে সেখানে হাজির হয়ে যান ওই দুই সমাজসেবী। তাঁরা আক্রান্ত ব্যক্তিকে কলকাতার আরজি কর হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন। কখনও তাঁরা যাচ্ছেন করোনা পজিটিভের বাড়িতে। খোঁজ নিচ্ছেন পরিবারের। আবার কখনও আক্রান্তদের কাছে যাচ্ছেন। তাঁদের যথাসাধ্য সাহায্য করছেন। বসিরহাট শহরে এখনও পর্যন্ত অন্তত দশ জন আক্রান্তকে তাঁরা বসিরহাট জেলা হাসপাতাল ও গোপালপুরের কোভিড হাসপাতালে ভর্তি করিয়েছেন। বসিরহাট শহর জুড়ে যখন লকডাউন ঘোষণা করেছে ব্যবসায়ী সমিতি তখন দিনের বেলায় তো বটেই, রাতেও নিজেদের মোটরসাইকেল নিয়ে সাহায্য করতে ছুটছেন বসিরহাট শহরের বিভিন্ন জায়গায়। যেখানে পরিবারের লোকজন মুখ ফিরিয়ে নিচ্ছেন সেখানেও ভরসা তাঁরাই। বসিরহাট পুরসভার সাত নম্বর ওয়ার্ডে বছর বাষট্টির এক বৃদ্ধ করোনায় আক্রান্ত হন। তাঁর পাশে দাঁড়ান ওই দুই করোনাযোদ্ধা। ১১ নম্বর ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়। তখনও পরিবারের পাশে ছিলেন তাঁরা। একই ওয়ার্ডের বাসিন্দা মাঝবয়সী এক মহিলাকে রক্ত পরীক্ষা করার করার জন্য বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেছেন। কখনও আবার তাঁরা শ্মশানেও যাচ্ছেন পরিবারের সঙ্গে। নানা কারণে অনেক জায়গায় কাউন্সিলরদের পাশে পাচ্ছেন না এলাকার লোকজন। কোথাও তাঁরা আটকে কোয়ারেন্টাইন জোনে। তখন মানুষের ভরসা এই দু’জন।

```