Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পরিযায়ী শ্রমিকদের নিয়ে ফেরার পথে হুগলিতে দুর্ঘটনা, আহত চালক-সহ ৬

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্র থেকে ফেরার সময় পথ দুর্ঘটনায় আহত হলেন চালক সহ ছ’জন। যাত্রীরা সকলেই পরিযায়ী শ্রমিক। হুগলির দাদপুরের গোবিন্দপুরের কাছে বৃহস্পতিবার সকালে দু’ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে একটি তাভেরা গাড়ি। ওই গাড়িতে তাঁরা ফি

পরিযায়ী শ্রমিকদের নিয়ে ফেরার পথে হুগলিতে দুর্ঘটনা, আহত চালক-সহ ৬

শেষ আপডেট: 28 May 2020 15:56

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্র থেকে ফেরার সময় পথ দুর্ঘটনায় আহত হলেন চালক সহ ছ’জন। যাত্রীরা সকলেই পরিযায়ী শ্রমিক। হুগলির দাদপুরের গোবিন্দপুরের কাছে বৃহস্পতিবার সকালে দু’ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে একটি তাভেরা গাড়ি। ওই গাড়িতে তাঁরা ফিরছিলেন। আহতদের উদ্ধার করে চুঁচু্ড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মহারাষ্ট্রের করঞ্জা থেকে দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতে ফিরছিলেন ওই পরিযায়ী শ্রমিকরা। আহত শ্রমিকদের নাম ধনঞ্জয় সরকার, সুজন সরকার, করণজিৎ সরকার, জয় সরকার, সুচিত্র সরকার। আহত হয়েছেন গাড়ির চালক ভূষণ বেলগারে। এদিন আহতদের হাসপাতালে দেখতে যান তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদব। তিনি বলেন, “পরিযায়ী শ্রমিকদের পাশে রাজ্য সরকার আছে। শ্রমিকরা দুর্ঘটনায় আহত হয়েছেন শুনে দেখতে এসেছি। সুস্থ হলে তাঁদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হবে।” করোনা সংক্রমণ রুখতে দেশজোড়া লকডাউন চালু হওয়ায় বিভিন্ন রাজ্যে আটকে পড়েন সেখানে কাজ করতে যাওয়া শ্রমিকরা। দফায় দফায় লকডাউনের মেয়াদ বাড়তে থাকায় শ্রমিকরা নিজের মতো করে ঘরে ফিরতে শুরু করেন। কেউ গাড়ি ভাড়া করে, কেউ সাইকেল আবার কেউ হাজার-দেড় হাজার কিলোমিটার পথ হেঁটে ফিরতে শুরু করে দেন। শ্রমিকদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হলেও অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে তাঁরা নিজেরা গাড়ি ভাড়া করে ফিরছেন। দীর্ঘ রাস্তা পেরতে গাড়ির চালকরা অনেক সময় ক্লান্তির জন্য নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন। সেজন্যও দুর্ঘটনা ঘটছে। এক্ষেত্রে অবশ্য দুর্ঘটনার কারণ স্পষ্ট করে জানা যায়নি।

```