Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পুলিশকে তুলোধুনে পোস্ট, তারপরেই ডিলিট করে দিলেন গায়ক সৌমিত্র

দ্য ওয়াল ব্যুরো: 'পুলিশের উর্দিতে ডাকাতি'! পুলিশের বিরুদ্ধে এমন বিস্ফোরক পোস্টই এ বার করা হলো সোশ্যাল মিডিয়ায়। আর তা নিয়ে জোরদার গুঞ্জন শুরু হতেই এক্কেবারে উধাও হয়ে গেল সেই পোস্ট। কিন্তু এমন পোস্টটি কার? ভূমি খ্যাত গায়ক সৌমিত্র রায়ের। শাস

পুলিশকে তুলোধুনে পোস্ট, তারপরেই ডিলিট করে দিলেন গায়ক সৌমিত্র

শেষ আপডেট: 24 January 2019 08:02

দ্য ওয়াল ব্যুরো: 'পুলিশের উর্দিতে ডাকাতি'! পুলিশের বিরুদ্ধে এমন বিস্ফোরক পোস্টই এ বার করা হলো সোশ্যাল মিডিয়ায়। আর তা নিয়ে জোরদার গুঞ্জন শুরু হতেই এক্কেবারে উধাও হয়ে গেল সেই পোস্ট। কিন্তু এমন পোস্টটি কার? ভূমি খ্যাত গায়ক সৌমিত্র রায়ের। শাসকদল ঘনিষ্ঠ এই গায়ক বুধবার রাতে নিজের ফেসবুক ওয়ালে পুলিশের বিরুদ্ধে বাছা বাছা বিশেষণ ব্যবহার করে একটি পোস্ট শেয়ার করেন। পুলিশের উদ্দেশে লেখেন 'উর্দিধারী ডাকাত', পুলিশের পোশাক পরে ডাকাতি করছে। সৌমিত্র বলেন, "মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেও দিনের পর দিন পুলিশের উর্দিতে, পুলিশের গাড়ি নিয়েই তোলা আদায় করছেন কিছু পুলিশকর্মী।" গায়ক জানান, বিভিন্ন শোয়ের কারণে মাঝে মধ্যেই কলকাতার বাইরে যেতে হয় তাঁকে। ফেরার পথে পেরোতে হয় কোনও না কোনও টোল প্লাজা। দীর্ঘদিন ধরেই তিনি লক্ষ করছেন বাইরের রাজ্য বা জেলা থেকে যেসব ট্রাক রাত্রিবেলা শহরে প্রবেশ করে, বিভিন্ন টোল প্লাজায় সেই ট্রাক দাঁড় করিয়ে তোলা আদায় করেন পুলিশকর্মীরা। বুধবার রাতে ডানকুনি টোল প্লাজায় এমন ঘটনা আবার দেখেছেন বলে দাবি সৌমিত্রর। চটপট নিজের মোবাইলে ছবি তুলে রাখেন দায়িত্বে থাকা পুলিশকর্মীদের। তবে কেবল ডানকুনি নয়, বিটি রোডের উপর কাশীপুর এবং পাইকপাড়াতেও এ ভাবেই নাকি তোলা আদায় করে পুলিশ। এমনটাই অভিযোগ করেছেন সৌমিত্র। তবে এখানেই থামেননি তিনি। গায়ক আরও বলেন, "আমি উর্দিধারীদের সম্মান করি। কিন্তু কয়েকজন পুলিশকর্মীদের জন্য রাস্তাঘাটে তীব্র যানজট তৈরি হয়। অনেক সময়েই আটকে পড়ে অ্যাম্বুলেন্স। বিপাকে পড়েন নিত্যযাত্রীরাও।" মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সৌমিত্র-র এই পোস্ট। তাঁর পোস্টের কমেন্ট বক্সে এসে অনেকেই ওই পুলিশকর্মীদের কড়া শাস্তির দাবিও জানিয়ে যান। প্রশাসনিক মহল থেকে আম জনতা সবার মধ্যেই শুরু হয় জল্পনা। আর এই জল্পনার মধ্যেই নিজের ফেসবুক পোস্টটি ডিলিট করে দেন সৌমিত্র। এ বিষয়ে দ্য ওয়াল-এর তরফ থেকে গায়কের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, "একজন সাধারণ নাগরিক হিসেবে এই সমস্যাটা আমি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলাম। এর পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। তবে অনেকেই ভাবছেন আমার এই পোস্টের পিছনে কোনও রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। আমি এসব ঝামেলায় জড়াতে চাই না। তাই পোস্ট তুলে নিয়েছি।" এই একই কথা লিখে ফেসবুকেও একটি পোস্ট করেছেন সৌমিত্র।  ২০১৪ সালে শাসক গোষ্ঠীর হয়েই লোকসভা নির্বাচনে উত্তর মালদহ থেকে প্রার্থী হয়েছিলেন সৌমিত্র। এ বার রাজ্যের প্রশাসনিক অব্যবস্থা নিয়েই মুখ খুলেছেন তিনি, যেটা কার্যত শাসক দলের বিরুদ্ধেই সমালোচনার সমান। তাই গায়ক যতই আম জনতার একাংশের ঘাড়ে দোষ চাপিয়ে সাফাই গান না কেন, রাজনৈতিক মহল বলছে অন্য কথা। বিরোধী দলের অনেকের মতেই "ঝোঁকের মাথায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফেলেছিলেন সৌমিত্র। হুঁশ ফিরতেই বুঝেছেন সমস্যা হতে পারে। তাই সাত তাড়াতাড়ি ডিলিট করে দিয়েছেন ওই পোস্ট।"

```