Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

হুগলিতে দাঁড়িয়ে কল্যাণকে তীব্র ভর্ৎসনা শুভেন্দুর, 'আপনারা কি এই কালচার সমর্থন করেন'

  দ্য ওয়াল ব্যুরো: তখনও নন্দীগ্রামের বক্তৃতার ৭২ ঘণ্টা কাটেনি। তার মধ্যেই শ্রীরামপুর টাউনহল থেকে নাম না করে শুভেন্দু অধিকারী ও তাঁর পরিবার নিয়ে যা নয় তাই বলেছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বলাগড়ে স্থানীয় মতু

হুগলিতে দাঁড়িয়ে কল্যাণকে তীব্র ভর্ৎসনা শুভেন্দুর, 'আপনারা কি এই কালচার সমর্থন করেন'

শেষ আপডেট: 20 November 2020 10:14

  দ্য ওয়াল ব্যুরো: তখনও নন্দীগ্রামের বক্তৃতার ৭২ ঘণ্টা কাটেনি। তার মধ্যেই শ্রীরামপুর টাউনহল থেকে নাম না করে শুভেন্দু অধিকারী ও তাঁর পরিবার নিয়ে যা নয় তাই বলেছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বলাগড়ে স্থানীয় মতুয়া সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন শুভেন্দু। সেখানেই নাম না করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ভর্ৎসনা করেন। হুগলির মাটিতে দাঁড়িয়েই তাঁর বিরুদ্ধে জনমত তৈরির চেষ্টাও করেন। সংক্ষিপ্ত বক্তৃতার একেবারে শেষে নন্দীগ্রামের বিধায়ক বলেন, "আমি শ্রদ্ধা জানিয়েই বলছি। প্রাক্তন সাংসদ প্রয়াত অনিল বসু যখন কারও বিরুদ্ধে ব্যক্তিগত অশালীন আক্রমণ করতেন তখন হুগলি জেলার মানুষ সেটা মেনে নেয়নি। আজ যদি কোনও বর্তমান জনপ্রতিনিধি আমার বা আমার পরিবারের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করেন, আপনারা কি মেনে নেবেন?" সোচ্চারে জনতার চিত্‍কার, না...... । ফের শুভেন্দু বলেন, "আপনারা কি এই কালচার সমর্থন করেন?" আবার জনতার 'না'! এরপরই মঞ্চ থেকে নেমে যান তৃণমূলের এই তরুণ নেতা। কী বলেছিলেন কল্যাণ? "মমতা বন্দ্যোপাধ্যায় নামের গাছের তলায় বড় হয়েছিস। ৪টে মন্ত্রিত্ব পেয়েছিস, ৪ খানা চেয়ারে আছিস। কত পেট্রোল পাম্প করেছিস! মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে মিউনিসিপ্যালিটিতে আলু বেচতিস রে, আলু বেচতিস।" নাম না করলেও কল্যাণের তির কার দিকে ছিল তা বুঝতে অসুবিধা হয়নি কারও। যদিও গতকাল শুভেন্দুর রামনগরের বক্তৃতার পর ডিগবাজি খেয়েছেন কল্যাণ। শুভেন্দু বলেছিলেন, "আমি এখনও একটা দলের প্রাথমিক সদস্য। মন্ত্রিসভার সদস্য। মুখ্যমন্ত্রী আমায় তাড়াননি, আমিও ছাড়িনি।" এরপরেই ১৮০ ডিগ্রি ঘুরে কল্যাণ বলেন, "আমি খুব খুশি। ওঁর প্রতিটা কথাকে স্বাগত জানাচ্ছি। শিশির অধিকারী পিতৃস্থানীয়। শ্রদ্ধা করি। তাঁর পরিবারের প্রত্যেকের প্রতি ভালবাসা আছে। শুভেন্দুর প্রতিও আমার কেন সবার ভালোবাসা রয়েছে।" এদিন স্থানীয় তৃণমূল নেতাদের পাশাপাশি মঞ্চে ছিলেন প্রাক্তন বিধায়ক পারভেজ রহমান। গোটা এলাকাজুড়ে শুভেন্দুর ছবি সম্বলিত হোর্ডিংয়ে ছেয়ে দেওয়া হয়েছিল। তবে এক আধটা তৃণমূলের পতাকাও নজরে পড়েছে এদিন।

```