Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

#Breaking: মালবাজারে যাওয়ার পথে ক্রান্তিতে রূপার গাড়িতে হামলা

দ্য ওয়াল ব্যুরো: প্রচারে বেরিয়ে হামলার মুখে রূপা গঙ্গোপাধ্যায়। মালবাজারে যাওয়ার পথে ক্রান্তির কাছে তাঁর গাড়িতে হামলা হয় বলে অভিযোগ। জখম হয়েছেন রূপার দেহরক্ষী। ক্রান্তি ফাঁড়িতে অভিযোগ জানাতে গিয়েছেন বিজেপি নেত্রী। পয়লা বৈশাখে দিনভর প্রচারেই

#Breaking: মালবাজারে যাওয়ার পথে ক্রান্তিতে রূপার গাড়িতে হামলা

শেষ আপডেট: 15 April 2019 13:11

দ্য ওয়াল ব্যুরো: প্রচারে বেরিয়ে হামলার মুখে রূপা গঙ্গোপাধ্যায়। মালবাজারে যাওয়ার পথে ক্রান্তির কাছে তাঁর গাড়িতে হামলা হয় বলে অভিযোগ। জখম হয়েছেন রূপার দেহরক্ষী। ক্রান্তি ফাঁড়িতে অভিযোগ জানাতে গিয়েছেন বিজেপি নেত্রী। পয়লা বৈশাখে দিনভর প্রচারেই ব্যস্ত ছিলেন বিজেপি'র রাজ্য সভার সাংসদ। দুপুরের পর নির্বাচনী প্রচারের জন্য মালবাজারের উদ্দেশে রওনা দেন রূপা। ওদলাবাড়ি হয়ে ক্রান্তিতে পৌঁছনোর পর, সেখানেই রূপার গাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। ইট মেরে ভেঙে দেওয়া হয় নেত্রীর গাড়ির কাচ। শেষ পাওয়া খবর অনুযায়ী, ক্রান্তি ফাঁড়ি ঘেরাও করে রেখেছেন বিজেপি কর্মী-সমর্থকরা। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় রায়গঞ্জ ও দার্জিলিং আসনের সঙ্গে ভোট হবে জলপাইগুড়ি আসনে। মঙ্গলবার বিকেল ৪টে পর্যন্ত প্রচারের শেষ সময়। তাই সব রাজনৈতিক দলই পয়লা বৈশাখকে নিজেদের মতো প্রচারে ব্যবহার করেছে। জলপাইগুড়ির বিজেপি নেতারা জানিয়েছেন, তৃণমূলের গুণ্ডাবাহিনীই এই হামলা চালিয়েছে। জেলা বিজেপি'র এক শীর্ষ নেতা বলেন, "উত্তরবঙ্গে ওদের পায়ের তলার মাটি সরে গিয়েছে। আলিপুরদুয়ার আর কোচবিহারে কী হয়েছে ওরা বুঝে গিয়েছে। তাই ভয় দেখানোর জন্য জলপাইগুড়িতে এসব করার চেষ্টা করছে। কিন্তু তাতে কোনও লাভ হবে না।" গেরুয়া শিবিরের সব অভিযোগ উড়িয়ে দিয়েছে বাংলার শাসক দল। বিদায়ী সাংসদ তথা এ বারেরও জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী বিনয়কৃষ্ণ বর্মন বলেন, "ওরা আসলে সংবাদমাধ্যমের কাছে প্রচার পাওয়ার জন্য নিজেরা করে নিজেরাই রটাচ্ছে।" প্রশাসনের তরফে জানানো হয়েছে, গোটা ঘটনার অভিযোগ দায়ের হয়েছে। ক্রান্তিতে কী অশান্তি হয়েছে পুরোটাই খতিয়ে দেখা হচ্ছে। রূপা গঙ্গোপাধ্যায়ের ভাঙা গাড়ি এবং আহত দেহরক্ষীর ছবি কমিশনকে দেবে বিজেপি। বোঝাতে চাইবে একজন রাজ্যসভার সাংসদের যদি বাংলায় নিরাপত্তার এই হাল হয়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী তা বোঝাই যাচ্ছে।

```