Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

নিকাশির অভাবে বৃষ্টিতে ভাসছে ভাতারের বামশোর, ভেঙে পড়ল কুড়িটি মাটির বাড়ি, নর্দমার দাবিতে পথ অবরোধ

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব বর্ধমানের ভাতার গ্রাম পঞ্চায়েতের বামশোর গ্রামে নর্দমার দাবিতে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। এর জেরে শুক্রবার বাদশাহী রোড ঘণ্টা দুয়েক অবরুদ্ধ হয়ে পড়ে। গত কয়েক দিন ধরে মুষলধারায় বৃষ্টি হচ্ছে ভাতার ব্লক জুড়ে। বৃ

নিকাশির অভাবে বৃষ্টিতে ভাসছে ভাতারের বামশোর, ভেঙে পড়ল কুড়িটি মাটির বাড়ি, নর্দমার দাবিতে পথ অবরোধ

শেষ আপডেট: 5 June 2020 11:15

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব বর্ধমানের ভাতার গ্রাম পঞ্চায়েতের বামশোর গ্রামে নর্দমার দাবিতে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। এর জেরে শুক্রবার বাদশাহী রোড ঘণ্টা দুয়েক অবরুদ্ধ হয়ে পড়ে। গত কয়েক দিন ধরে মুষলধারায় বৃষ্টি হচ্ছে ভাতার ব্লক জুড়ে। বৃহস্পতিবার রাতেও প্রচুর বৃষ্টি হয়েছে। ফলে শতাধিক বাড়ির ভিতরে জল ঢুকে গেছে, তা আর বের হচ্ছে না। এলাকার লোকের অভিযোগ, নর্দমা সংস্কার না করার জন্যই এমনটা হচ্ছে। জল জমে থাকায় অন্তত কুড়িটি মাটির বাড়ি ভেঙে পড়েছে বলেও এলাকার লোকজন জানিয়েছেন। গ্রামের মানুষ শুক্রবার সকাল থেকেই একত্রিত হয়ে বাদশাহি রাস্তা অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভাতার থানার পুলিশ। গ্রামবাসীরা তখন দাবি করেন, অবিলম্বে গ্রাম পঞ্চায়েতের প্রধান পরেশ চক্রবর্তীকে ঘটনাস্থলে আসতে হবে তবেই পথ অবরোধ উঠবে। গ্রামের বাসিন্দা রাজু চৌধুরী বলেন, “গ্রাম পঞ্চায়েতের প্রধান পরেশ চক্রবর্তীর বাড়ি বামশোর গ্রামে অথচ গ্রামের কোনও কাজ তিনি করেননি। তিনি করোনাভাইরাসের আতঙ্কে গ্রাম ছেড়ে ভাতার বাজারে বাড়ি ভাড়া নিয়েছেন। আমাদের তো আর পয়সা নেই যে গ্রাম ছেড়ে অন্য কোথায় বাড়ি ভাড়া করব। আমরা চাই অবিলম্বে গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের গ্রাম পরিদর্শন করে যান। উনি যতক্ষণ না আসবেন ততক্ষণ পথ অবরোধ উঠবে না।” প্রধান অবশ্য আসেননি। তিনি ফোনে বলেন, “নর্দমার পুরো প্রকল্প তৈরি আছে। লকডাউন শুরু হয়ে যাওয়ায় কাজ শুরু করা যায়নি। উঠে গেলে কাজ শুরু হবে।” পুলিশ এলাকার লোকজনকে আশ্বাস দেয় যে ভাতারের বিডিওর সঙ্গে আলোচনা করে তারা এই সমস্যার সমাধান করবে। তারপরে অবরোধ উঠে যায়।

```