Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

বর্ষার শুরুতেই বিপত্তি, রানিগঞ্জে জাতীয় সড়কে ভাঙন, ভেঙে পড়ল দুর্গাপুরের সেতুর একাংশ

দ্য ওয়াল ব্যুরো: বর্ষা নামতেই বিপত্তি শুরু। শনিবার পশ্চিম বর্ধমান জেলার একাধিক জায়গায় রাস্তায় ধস নেমেছে। রানিগঞ্জে ধস নেমেছে ৬০ নম্বর জাতীয় সড়কে। দুর্গাপুরে নাগার্জুন রোডের উপরে একটি সেতুর গার্ড ওয়াল ভেঙে পড়েছে। দুই জায়গাতেই উদ্বিগ্ন সাধা

বর্ষার শুরুতেই বিপত্তি, রানিগঞ্জে জাতীয় সড়কে ভাঙন, ভেঙে পড়ল দুর্গাপুরের সেতুর একাংশ

শেষ আপডেট: 13 June 2020 09:45

দ্য ওয়াল ব্যুরো: বর্ষা নামতেই বিপত্তি শুরু। শনিবার পশ্চিম বর্ধমান জেলার একাধিক জায়গায় রাস্তায় ধস নেমেছে। রানিগঞ্জে ধস নেমেছে ৬০ নম্বর জাতীয় সড়কে। দুর্গাপুরে নাগার্জুন রোডের উপরে একটি সেতুর গার্ড ওয়াল ভেঙে পড়েছে। দুই জায়গাতেই উদ্বিগ্ন সাধারণ মানুষ। রানিগঞ্জের শিশুবাজার এলাকায় নজরুলমূর্তির পাশে ৬০ নম্বর জাতীয় সড়কের একাংশ শনিবার সকালে ধসে পড়ে। রাস্তার মাঝে আচমকা ধসে এলাকার লোকজন শঙ্কিত হয়ে পড়েন। তখনই তাঁরা পুলিশে খবর দেন। রানিগঞ্জ থানা থেকে পুলিশ এসে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে খবর দেয় জাতীয় সড়ক কর্তৃপক্ষকে। দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি বিবেচনা করে যুদ্ধকালীন তৎপরতায় ওই ভাঙা অংশ সারাইয়ের ব্যবস্থা করে তারা। আসানসোল খনি অঞ্চলে বিভিন্ন জায়গায় প্রায়ই ভূমিধস দেখা যায়। তবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে এই ধসের সঙ্গে খনির কোনও সম্পর্ক নেই। কোনও পুরনো নালার জল ক্রমাগত এসে পড়তে থাকায় রাস্তার ওই অংশ ক্ষয়ে গেছে। তা থেকেই এই ধস বলে তাদের ধারনা। এদিন বিকেল পর্যন্ত ওই অংশটিকে বালি ও জল দিয়ে ভরাট করে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কোনও আশঙ্কার কারণ নেই বলে তারা আশ্বাস দিয়েছে। জায়গাটি খুব তাড়াতাড়ি মেরামত করা হবে বলে জানানো হয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে বিপ্লব বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, “রানিগঞ্জ এলাকা ধসপ্রবণ তাই বারাবার এই এলাকায় ধস নামছে। আমরা খতিয়ে দেখছি কী ভাবে এই ধস নেমেছে।” প্রবল বৃষ্টি ও ভারী যান চলাচলের ফলে এদিন দুর্গাপুরের নাগার্জুন রোডের উপরে থাকা সেতুর গার্ড ওয়ালের একাংশ ভেঙে পড়ে। বছর পঁচিশ আগে তৈরি এই সেতু দিয়ে লোহার রড ও সিমেন্ট ভর্তি গাড়ি চলাচল করে। মূলত একটি কারখানার গাড়ি বেশি সংখ্যায় চলাচল করে বলে সেই কারখানা কর্তৃপক্ষ অনেক সময় নিজেদের উদ্যোগে সেতুটি সারায় যদিও এটি রাজ্য সরকারের অধীন। দুর্গাপুরের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পবিত্র মুখোপাধ্যায় দ্রুত এই সেতু মেরামতের আশ্বাস দিয়েছেন।

```