Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

সুন্দরবনে উদ্ধার বিরল প্রজাতির শকুন, তুলে দেওয়া হল বন দফতরের হাতে

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সুন্দরবনে উদ্ধার হল বিরল প্রজাতির শকুন। গ্রামবাসীরা এই শকুনকে দেখতে পেয়ে খবর দেন বন দফতরে। খবর পেয়ে বন দফতরের কর্মীরা এসে শকুনটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছেন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দে

সুন্দরবনে উদ্ধার বিরল প্রজাতির শকুন, তুলে দেওয়া হল বন দফতরের হাতে

শেষ আপডেট: 26 December 2020 11:02

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সুন্দরবনে উদ্ধার হল বিরল প্রজাতির শকুন। গ্রামবাসীরা এই শকুনকে দেখতে পেয়ে খবর দেন বন দফতরে। খবর পেয়ে বন দফতরের কর্মীরা এসে শকুনটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছেন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি থানার মণিপুর গ্রামে। শনিবার গ্রামের ছোট কলাগাছি নদীর কাছে ধান ক্ষেতের মধ্যে শকুনটিকে পড়ে থাকতে দেখেন কৃষকরা। শকুনটি আহত অবস্থায় সেখানে পড়ে ছিল বলে খবর। স্থানীয়রা দেখেন, শকুনটির মুখে, ঠোঁটে ও ডানায় ক্ষত চিহ্ন। যন্ত্রণায় শকুনটি ছটফট করছিল বলে খবর। জানা গিয়েছে, স্থানীয়রা প্ররথমে শকুনটিকে জল খেতে দেয়। তাতে একটু সুস্থ হয় সেটি। তারপর খবর দেওয়া বন দফতরে। কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে উপস্থিত হন ঝিঙ্কাখালি ফরেস্টের আধিকারিকরা। তাঁরা শকুনটিকে উদ্ধার করে নিয়ে যান। বন দফতর সূত্রে খবর, শকুনটি ২ ফুট চওড়া ও প্রায় ৪ ফুট উচ্চতার। তার ওজন প্রায় ৯ কেজি। উত্তর আমেরিকা গোল্ডেন ঈগলের সঙ্গে এই প্রজাতির শকুনের মিল রয়েছে বলে জানা গিয়েছে। আজকাল এই প্রজাতির শকুন খুব একটা দেখা যায় না। তাই একে বিরল প্রজাতি হিসেবে গণ্য করা হয়েছে। জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার পরে শকুনটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। এই ধরনের শকুন ওই এলাকায় দেখা পাওয়া দুষ্কর। সেটি খাবারের সন্ধানে সেখানে এসেছিল, নাকি পথ ভুল করে এসেছিল সেটি বুঝতে পারছেন না বন দফতরের আধিকারিকরা। কীভাবে শকুনটি আহত হল সেটিও বুঝে উঠতে পারছেন না তাঁরা। এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছে বন দফতর।

```