Mamata Dhankar: ধনকড়কে নিয়ে সংশয় তৃণমূলে, বিধানসভার বাজেট অধিবেশন নিয়ে এখনও নীরব রাজভবন
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভার অধিবেশন বসার সময় নিয়ে ভুল সংশোধনের পর দু'দিন কেটে গিয়েছে। রাজভবন কোনওরকম সাড়াশব্দ করছে না। রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) ভাবনায় কী আছে তা নিয়ে সন্ধিহান শাসক দল তৃণমূল ও রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্
শেষ আপডেট: 2 March 2022 14:36
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভার অধিবেশন বসার সময় নিয়ে ভুল সংশোধনের পর দু'দিন কেটে গিয়েছে। রাজভবন কোনওরকম সাড়াশব্দ করছে না। রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) ভাবনায় কী আছে তা নিয়ে সন্ধিহান শাসক দল তৃণমূল ও রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বুধবার খানিক কটাক্ষের সুরে রাজ্যপাল সম্পর্কে সাংবাদিকদের বলেন, উনি রাত ২টোয় অধিবেশন ডেকেছেন। যদি তাই হয় তাহলে তোমাদের রাত দু'টোতেই যেতে হবে।
রাজ্য সরকার ৭ মার্চ দুপুর ২' টোয় বিধানসভার বাজেট অধিবেশন ডাকতে চেয়ে রাজ্যপালের কাছে ফাইল পাঠায়। ভুলবশত তাতে এক জায়গায় রাত ২'টো লেখা ছিল।
রাজ্যপাল এই ভুল ধরে দিয়ে ফাইল নবান্নে ফেরত পাঠান। রাজ্য সরকার ভুল স্বীকার করে নিয়ে ফের সংশোধিত ফাইল রাজভবনে।
আরও পড়ুন: Mamata On Nirdal: দিদি নির্দলদের নেবেন? কী বললেন মমতা
রাজ্যপাল জানান, ফের মন্ত্রিসভার বৈঠক ডেকে সময় সংশোধন করতে হবে। সেই মত ২৮ ফেব্রুয়ারি ফের মন্ত্রিসভার বৈঠক ডেকে সময় শুধরে ফাইল রাজভবনে পাঠিয়েছে নবান্ন।
সূত্রের খবর, সেই ফাইল পাঠানোর পর মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। জানা গিয়েছে, রাজ্যপাল তাঁর কাছে জানতে চান সময়ের ভুল কী করে হল?
মুখ্যসচিবকে আগে একদিন তলব করেছিলেন রাজ্যপাল। তিনি সেদিন যাননি। মঙ্গলবার মুখ্যসচিবের কাছে না যাওয়ার প্রসঙ্গও তোলেন রাজ্যপাল।
কিন্তু এখনও পর্যন্ত রাজ্যপাল বিধানসভার অধিবেশন ডাকা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেননি। নিয়ম হল, বাজেট অধিবেশন রাজ্যপালের অনুমতি নিয়ে ডাকতে হয়। তিনি বিজ্ঞপ্তি জারি না করা পর্যন্ত বাজেট অধিবেশনে দিনক্ষণ সম্পর্কে সদস্যরা অন্ধকারেই থেকে যাবেন।