Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে

দ্য ওয়াল ব্যুরো: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কাল অর্থাৎ ১৯ অগস্ট বুধবার উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টায় আরও শক্তিশালী হবে এই নিম্নচাপ। যার প্রভাবে আজ এবং আগামী দু'দিন অর্থাৎ ১৯ অগস্ট বু

বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে

শেষ আপডেট: 18 August 2020 12:22

দ্য ওয়াল ব্যুরো: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কাল অর্থাৎ ১৯ অগস্ট বুধবার উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টায় আরও শক্তিশালী হবে এই নিম্নচাপ। যার প্রভাবে আজ এবং আগামী দু'দিন অর্থাৎ ১৯ অগস্ট বুধবার এবং ২০ অগস্ট বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে, মূলত নিম্নচাপ ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হবে। আজ মূলত দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলা যেমন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী কাল বৃষ্টির তীব্রতা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী কাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি। আর ২০ অগস্ট দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ ৪৫ কিলোমিটারের বেশি হতে পারে। তাই ২০ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে মেঘলা রয়েছে দক্ষিণবঙ্গের আকাশ। হাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২৬ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আজ সকালে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল সন্ধ্যায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৩ থেকে ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৩.২ মিলিমিটার। গত কয়েকদিনের বিক্ষিপ্ত বৃষ্টির প্রভাবে তাপমাত্রায় সামান্য হেরফের হয়েছে। বজায় রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তিও।

```