Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

রায়গঞ্জে দিনে-দুপুরে হার ছিনতাই দু’জায়গায়, সিসিটিভি ফুটেজ থেকে দুষ্কৃতীদের চিহ্নিত করল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: একই দিনে প্রকাশ্য দিবালোকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুর এলাকায় পৃথক দুটি জায়গায় ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুটি ক্ষেত্রেই সিনেমার কায়দায় মহিলার গলা থেকে সোনার চেন ছিঁড়ে নিয়ে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। পুলিশ সূত্রে জ

রায়গঞ্জে দিনে-দুপুরে হার ছিনতাই দু’জায়গায়, সিসিটিভি ফুটেজ থেকে দুষ্কৃতীদের চিহ্নিত করল পুলিশ

শেষ আপডেট: 1 August 2020 14:06

দ্য ওয়াল ব্যুরো: একই দিনে প্রকাশ্য দিবালোকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুর এলাকায় পৃথক দুটি জায়গায় ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুটি ক্ষেত্রেই সিনেমার কায়দায় মহিলার গলা থেকে সোনার চেন ছিঁড়ে নিয়ে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা গেছে দুটি ঘটনাতেই মোটর সাইকেল চেপে এসে মহিলার গলার সোনার চেন ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা৷ সিসিটিভি ফুটেজ দেখে প্রাথমিক ভাবে পুলিশের ধারণা দুটি ঘটনার সঙ্গে একই দুষ্কৃতীরা যুক্ত। রায়গঞ্জ পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নয়ন দাস জানিয়েছেন, শনিবার দুপুরে ওই দুই দুষ্কৃতী প্রথমে শহরের সুদর্শনপুরে এক গৃহবধূর গলার সোনার হার ছিনিয়ে নিয়ে দ্রুত গতিতে মোটর সাইকেল চালিয়ে পালিয়ে যায়। বেশ কিছুক্ষণ পরে একই কায়দায় স্থানীয় উকিলপাড়া এলাকার এক বৃদ্ধার গলার সোনার হার ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। তারাও মোটর সাইকেলে চেপেই এসেছিল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। অভিযোগ উঠছে ইদানীং কালে ঘন ঘন চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে শহরে৷ কাউন্সিলর জানিয়েছেন বেশি ছিনতাই হচ্ছে গলির মধ্যে। করোনার সময়ে পুলিশ এখন ব্যস্ত রয়েছে কন্টেনমেন্ট জোনগুলো নিয়ে। এই সুযোগে বাইরে থেকে লোকজন রায়গঞ্জ শহরে আসছে এবং চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ করছে। কাউন্সিলর নয়ন দাস বলেন, “বর্ণালী সরদার নামে আমার এক প্রতিবেশীর গলার হার ছিনতাই হয়েছে বারোটা আটত্রিশ মিনিটে। আমি তখনই পুলিশ প্রশাসনকে জানিয়েছি। পুরসভার চেয়ারম্যানকেও জানিয়েছি। আইজির সঙ্গে কথা বলে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে দেওয়া হয়। ওঁরা দু’জনকে চিহ্নিত করেছেন। আমার বাড়িতে যে সিসিটিভি ফুটেজ রয়েছে পুলিশ তা দেখেছে। আরেক জায়গায় ছিনতাইয়ের ছবিও পুলিশ দেখেছ। তাতে তারা বুঝেছে একই দুষ্কৃতীর কাজ। খুব জোরে বাইক যাচ্ছিল বলে ছবিটি অবশ্য স্পষ্ট নয়।” আগেও রাতে একই এলাকায় জয়ন্ত মণ্ডল নামে একটি বাড়ি থেকে রাত তিনটে নাগাদ দুটি মোবাইল ফোন নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। কিছু নগদ টাকাও তারা চুরি করেছে। এ ব্যাপারে তিনি থানায় অভিযোগও দায়ের করেছেন। দিন দুয়েক আগে অন্য এক জনের বাড়ি থেকে একটি কুলার চুরি করে নিয়েছে দুষ্কৃতীরা। দোতলা থেকে চালের বস্তাও তারা চুরি করেছে। পুলিশ সূত্রে জানা গেছে ইতিমধ্যেই হার ছিনতাইকারীদের চিহ্নিত করতে পেরেছে রায়গঞ্জ থানার পুলিশ। তাদের সন্ধান চলছে।

```