Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

মংপুতে অনাড়ম্বরে পালিত রবীন্দ্রজয়ন্তী, কবিকে স্মরণ তাঁর স্মৃতি বিজড়িত ভবনেও

দ্য ওয়াল ব্যুরো: দার্জিলিংয়ের কাছে মংপুতে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে জন্মদিনে স্মরণ করা হল রবীন্দ্রনাথ ঠাকুরকে। লকডাউন চলায় এদিন সামাজিক দূরত্ব বজায় রেখে অল্প কয়েক জন লোক কবিগুরুর মূর্তিতে মালা দেন। রবীন্দ্র মেমোরিয়াল ওয়েলফেয়ার সেন্টারের

মংপুতে অনাড়ম্বরে পালিত রবীন্দ্রজয়ন্তী, কবিকে স্মরণ তাঁর স্মৃতি বিজড়িত ভবনেও

শেষ আপডেট: 8 May 2020 11:45

দ্য ওয়াল ব্যুরো: দার্জিলিংয়ের কাছে মংপুতে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে জন্মদিনে স্মরণ করা হল রবীন্দ্রনাথ ঠাকুরকে। লকডাউন চলায় এদিন সামাজিক দূরত্ব বজায় রেখে অল্প কয়েক জন লোক কবিগুরুর মূর্তিতে মালা দেন। রবীন্দ্র মেমোরিয়াল ওয়েলফেয়ার সেন্টারের সদস্যদের পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন জাতীয় জলবিদ্যুৎ প্রকল্পের অধীন তিস্তা লো ড্যাম প্রোজেক্ট স্টেজ থ্রির আধিকারিকরা। রবীন্দ্রনাথের মূর্তিতে মালা দেওয়ার পাশাপাশি তাঁরা খাদা পরিয়েও তাঁকে শ্রদ্ধা জানান। মংপুতে রবীন্দ্র স্মৃতি বিজড়িত জাদুঘরেও এদিন তাঁকে শ্রদ্ধা জানানো হয়। ১৯৩৮ সাল থেকে ১৯৪০ সালের মধ্যে বিভিন্ন সময়ে দার্জিলিংয়ের উপকণ্ঠে এই জায়গায় এসে থেকেছেন রবীন্দ্রনাথ। তাঁর বন্ধু সুরেন্দ্রনাথ দাশগুপ্তের মেয়ে মৈত্রেয়ী দেবীর আমন্ত্রণে তিনি এখানে আসতেন। মৈত্রেয়ী দেবীর স্বামী মনমোহন সেন ছিলেন বিজ্ঞানী। সিঙ্কোনা নিয়ে তিনি গবেষণা করতেন। বিবাহসূত্রেই মংপুতে যান মৈত্রেয়ী দেবী। রবীন্দ্রনাথ যে বার কালিম্পংয়ে গিয়েছিলেন সেবার তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন মৈত্রেয়ী দেবী। এখানে থেকে রবীন্দ্রনাথ ১২টি কবিতা লিখেছিলেন। মংপুতে এখনও রবীন্দ্রনাথের ব্যবহার করা আসবাব রয়েছে। তাঁর হাতের লেখাও সেখানে সযত্নে রক্ষিত আছে।

```