Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

ভাতারের কোয়ারেন্টাইন সেন্টারে বিক্ষোভ, নিম্ন মানের খাবার দেওয়ার অভিযোগ ভিন্ রাজ্য থেকে ফেরা শ্রমিকদের

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: কোয়ারেন্টাইন সেন্টারে বিক্ষোভ ঘিরে তেতে উঠল পূর্ব বর্ধমানের ভাতার। কোয়ারেন্টাইনে থাকা শ্রমিক দের অভিযোগ, প্রতিদিন তাঁদের যে খাবার দেওয়া হচ্ছে, তা অত্যন্ত নিম্নমানের। এমনকি পানীয় জলও ঠিক মতো মিলছে না। প্রতি

ভাতারের কোয়ারেন্টাইন সেন্টারে বিক্ষোভ, নিম্ন মানের খাবার দেওয়ার অভিযোগ ভিন্ রাজ্য থেকে ফেরা শ্রমিকদের

শেষ আপডেট: 24 May 2020 11:40

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: কোয়ারেন্টাইন সেন্টারে বিক্ষোভ ঘিরে তেতে উঠল পূর্ব বর্ধমানের ভাতার। কোয়ারেন্টাইনে থাকা শ্রমিক দের অভিযোগ, প্রতিদিন তাঁদের যে খাবার দেওয়া হচ্ছে, তা অত্যন্ত নিম্নমানের। এমনকি পানীয় জলও ঠিক মতো মিলছে না। প্রতিবাদে রবিবার খাবার ফেলে কোয়ারেন্টাইনে থাকা পরিযায়ী শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়েন। দুই মহিলা ও এক শিশু- সহ মোট ১০২ জন পরিযায়ী শ্রমিক রয়েছেন ভাতারের দাশরথি হাজরা কলেজের এই কোয়ারেন্টাইন সেন্টারে। নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে এই অভিযোগে এদিন পুলিশের সামনেই খাবার ফেলে বিক্ষোভ দেখান তাঁরা। তাঁদের আরও অভিযোগ, ঠিকমতো টেস্ট করা হচ্ছে না।সবাইকেই গাদাগাদি করে থাকতে দেওয়া হচ্ছে। বাথরুম বা টয়লেটের অবস্থা খুবই খারাপ। নোংরা ও দুর্গন্ধ বের হচ্ছে। কোয়ারেন্টাইন সেন্টারে থাকা শেখ মিঠু বলেন, খাবারে দুর্গন্ধ বের হচ্ছে। প্রতিবেলায় খারাপ খাবার দেওয়া হচ্ছে। অনেকবার বলেছি। কেউ কানে তোলেনি।" বারবার প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা মেলেনি। তাই বাধ্য হয়েই এদিন তাঁরা বিক্ষোভে ফেটে পড়েন। শেষপর্যন্ত প্রশাসনের আশ্বাসে পরিযায়ী শ্রমিকরা বিক্ষোভ তুলে নেন। জেলাশাসক বিজয় ভারতী বলেন, "বিষয়টি খোঁজ নিয়ে দেখার জন্য বিডিওকে নির্দেশ দেওয়া হয়েছে। কেন শ্রমিকরা এমন অভিযোগ করছেন তা খতিয়ে দেখা হচ্ছে।"

```