Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ডেবরায় সন্তানের জন্ম দিলেন বিহারের পথে পাড়ি দেওয়া পরিযায়ী শ্রমিক

দ্য ওয়াল ব্যুরো: সবং থেকে হেঁটে বিহারের ঔরঙ্গাবাদে যাওয়ার পথে সন্তান প্রসব করলেন এক পরিযায়ী শ্রমিক। প্রশাসন সূত্রে জানা গেছে ওই শ্রমিকদের মধ্যে আরও একজন প্রসূতি রয়েছেন। তিনিও যেকোনও দিন প্রসব করতে পারেন। তাই তাঁর দিকে নজর রেখেছে প্রশাসন। ম

ডেবরায় সন্তানের জন্ম দিলেন বিহারের পথে পাড়ি দেওয়া পরিযায়ী শ্রমিক

শেষ আপডেট: 18 May 2020 04:55

দ্য ওয়াল ব্যুরো: সবং থেকে হেঁটে বিহারের ঔরঙ্গাবাদে যাওয়ার পথে সন্তান প্রসব করলেন এক পরিযায়ী শ্রমিক। প্রশাসন সূত্রে জানা গেছে ওই শ্রমিকদের মধ্যে আরও একজন প্রসূতি রয়েছেন। তিনিও যেকোনও দিন প্রসব করতে পারেন। তাই তাঁর দিকে নজর রেখেছে প্রশাসন। মাস ছয়েক আগে রাস্তার কাজের জন্য পশ্চিম মেদিনীপুরের সবংয়ে এক দল শ্রমিক এসেছিলেন বিহারের ঔরাঙ্গবাদ থেকে। লকডাউনের ফলে সমস্যায় পড়ে যান ওই ৩৫ জন পরিযায়ী শ্রমিক। তাঁরা জানিয়েছেন, সবংয়ের বলপাইয়ে বেশ কিছু দিন থাকার পরে তাঁদের খাওয়াদাওয়ার সমস্যা শুরু হয়। তখন সেখান থেকে তাঁরা ঔরঙ্গাবাদের দিকে রওনা হন। পশ্চিম মেদিনীপুরের ডেবরা বাজারে তাঁদের ঘোরাঘুরি করতে দেখেন ডেবরা গ্রামীণ উৎসবের সদস্যরা। তাঁরাই ডেবরা বাঁশতলা এলাকায় থাকার ব্যবস্থা করেন। পাশাপাশি  খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেন। এই অবস্থায় বৃহস্পতিবার রাত দুটোয় মমতা কুমারী নামে এক পরিযায়ী শ্রমিকের প্রসব যন্ত্রণা শুরু হয়। তখন ওই গভীর রাতেই ডেবরা গ্রামীণ উৎসব কমিটির সদস্যরা তাঁকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও ছেলে উভয়েই সুস্থ আছে। ডেবরা গ্রামীণ উৎসব কমিটির সদস্য সীতেশ ধাড়া, মমতাজ আলিরা প্রসূতির জন্য ফল, খাবার ও জামাকাপড় দিয়েছেন। পরিযায়ী  শ্রমিকরা সাধুবাদ জানিয়েছে ডেবরা গ্রামীণ উৎসব কমিটিকে। পরিযায়ী শ্রমিকরা চাইছেন সরকার তাঁদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করুক। ডেবরার বিডিও পিন্টু ঘরামি বলেন, “সকলের নাম জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থাই প্রশাসনিক ভাবে করা হচ্ছে। বিহারের কয়েকটি লোকসভা এলাকায় তাঁরা থাকতেন বলে শুনেছি। ওঁরা নিজেদের উদ্যোগেই এখানে (ডেবরায়) রয়েছেন। খাবারদাবারের কোনও সমস্যা নেই।”

```