Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আজও বৃষ্টির পূর্বাভাস রাজ্যে, মেঘলা আকাশে বাড়ল কলকাতার তাপমাত্রা

দ্য ওয়াল ব্যুরো: গতকালই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল রাতের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। সেইমতোই রাতে দু’এক পশলা বৃষ্টি হয়েছে রাজ্যে। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। হাওয়ার ফলে ঠান্ডার কাঁপুনি অনুভব করা গেলেও তাপমাত্রা কিন্তু কমেনি

আজও বৃষ্টির পূর্বাভাস রাজ্যে, মেঘলা আকাশে বাড়ল কলকাতার তাপমাত্রা

শেষ আপডেট: 7 February 2021 03:51

দ্য ওয়াল ব্যুরো: গতকালই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল রাতের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। সেইমতোই রাতে দু’এক পশলা বৃষ্টি হয়েছে রাজ্যে। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। হাওয়ার ফলে ঠান্ডার কাঁপুনি অনুভব করা গেলেও তাপমাত্রা কিন্তু কমেনি। বরং মেঘলা আকাশের ফলে তা আরও বেড়েছে। রবিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে। সেইসঙ্গে আগামীকাল থেকে তাপমাত্রা ফের কমবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর সূত্র খবর, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ ৩৮ শতাংশ ও সর্বোচ্চ পরিমাণ ৯৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১ মিলিমিটার। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার সকাল থেকেই আকাশে মেঘ থাকবে। বিকেলের পর থেকে মেঘের পরিমাণ আরও বাড়বে। সন্ধ্যার পর থেকে কলকাতা, দুই ২৪ পরগনা, হগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ ও বীরভূমে হালকা শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা অর্থাৎ দার্জিলিং, কালিম্পংয়ে তুষারপাত হতে পারে বলেও জানানো হয়েছে। উত্তরবঙ্গের বাকি সব জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর। আকাশ মেঘলা থাকায় ভূপৃষ্ঠ থেকে তাপের বিকিরণ হচ্ছে না। ফলে তাপমাত্রা বিশেষ কমছে না। অবশ্য আলিপুর জানিয়েছে, তাপমাত্রা বাড়লেও এখনই বিদায় নিচ্ছে না শীত। রবিবারের পর থেকে ফের তাপমাত্রা কমবে। আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত ফের একটা ছোট্ট ইনিংস খেলবে শীত। শীতের সঙ্গে সকালের দিকে কুয়াশার দাপট দেখা যাবে বঙ্গে। বুধবারের পর থেকে ফের বাড়বে রাজ্যের তাপমাত্রা।

```