Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

লকডাউনের মধ্যেই জলকামান ব্যবহার করল পুলিশ, জীবাণুনাশক দিয়ে ধোওয়া হল বারাসত ও মধ্যমগ্রামের রাস্তা

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস রোধ করার একটাই পথ আর সেই পথ অবলম্বন করে দেশজুড়ে জারি করা হয়েছে লকডাউন। তারমধ্যেই পুলিশকে দেখা গেল জলকামান ব্যবহার করতে। উত্তর ২৪ পরগনার দুই পুরসভা এলাকায়। রাস্তাঘাটে এমন ভিড় হয়নি যে জনতাকে ছত্রভঙ্গ করতে জলকাম

লকডাউনের মধ্যেই জলকামান ব্যবহার করল পুলিশ, জীবাণুনাশক দিয়ে ধোওয়া হল বারাসত ও মধ্যমগ্রামের রাস্তা

শেষ আপডেট: 28 March 2020 14:12

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস রোধ করার একটাই পথ আর সেই পথ অবলম্বন করে দেশজুড়ে জারি করা হয়েছে লকডাউন। তারমধ্যেই পুলিশকে দেখা গেল জলকামান ব্যবহার করতে। উত্তর ২৪ পরগনার দুই পুরসভা এলাকায়। রাস্তাঘাটে এমন ভিড় হয়নি যে জনতাকে ছত্রভঙ্গ করতে জলকামান ছুড়তে হবে। আসলে এলাকা যথাসম্ভব জীবাণুমুক্ত করতে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের পাশে দাঁড়িয়েছে পুলিশ। জলের সঙ্গে জীবাণুনাশক ওষুধ মিশিয়ে বারাসত পুরসভা ও মধ্যমগ্রাম পুরসভা এলাকার বিভিন্ন জায়গায় তাঁরা ছিটিয়ে দেন জলকামানের সাহায্যে। উত্তর ২৪ পরগনার জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার বিকেলে এব্যাপারে উদ্যোগী হয় পুলিশ। মধ্যমগ্রাম থানার আইসি পিনাকী রায়, মধ্যমগ্রাম ট্রাফিক ওসি গদাধর সিংহরায় ও বারাসাত থানার আইসি দীপঙ্কর বন্দ্যোপাধ্যায় একযোগে বারাসত ও মধ্যমগ্রামের বিভিন্ন এলাকা ঘোরেন জলকামান নিয়ে। মধ্যমগ্রাম চৌমাথা থেকে শুরু করে বারাসতের ডাকবাংলো, চাঁপাডালি কলোনি মোড় পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলের রাস্তা জলকামান দিয়ে পরিষ্কার করেন পুলিশকর্মীরা। একান্ত প্রয়োজনে যে কয়েক জন মানুষ এদিন পথে নেমেছিলেন তাঁরাই এই দৃশ্যের সাক্ষী হয়ে রইলেন।

```