Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাতিল উত্তরবঙ্গের একাধিক ট্রেন, মঙ্গলবারও দুর্ভোগ চরমে

দ্য ওয়াল ব্যুরো: এনআরসি ও নাগরিকত্ব আইনের প্রতিবাদে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্য। প্রতিবাদের নামে রেল লাইনে আগুন জ্বালিয়েছে বিক্ষোভকারীরা। ট্রেন ও স্টেশনে ভাঙচুর চালানো হয়েছে। এই পরিস্থিতিতে সোমবার থেকেই

বাতিল উত্তরবঙ্গের একাধিক ট্রেন, মঙ্গলবারও দুর্ভোগ চরমে

শেষ আপডেট: 17 December 2019 07:30

দ্য ওয়াল ব্যুরো: এনআরসি ও নাগরিকত্ব আইনের প্রতিবাদে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্য। প্রতিবাদের নামে রেল লাইনে আগুন জ্বালিয়েছে বিক্ষোভকারীরা। ট্রেন ও স্টেশনে ভাঙচুর চালানো হয়েছে। এই পরিস্থিতিতে সোমবার থেকেই বাতিল করা হয়েছে অনেক ট্রেন। মঙ্গলবারও বাতিল হয়েছে একাধিক ট্রেন। এছাড়াও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ কমানো হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গগামী বেশিরভাগ ট্রেনই বাতিল করা হয়েছে। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নর্থ ফ্রন্টিয়ার রেলের কাটিহার ডিভিশন ও দক্ষিণ পূর্ব রেলের বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে। সেগুলি হল-
  • হাওড়া-নিউ জলপাইগুড়ি আপ শতাব্দী এক্সপ্রেস
  • নিউ জলপাইগুড়ি-হাওড়া ডাউন শতাব্দী এক্সপ্রেস
  • হাওড়া-গুয়াহাটি আপ সরাইঘাট এক্সপ্রেস
  • শালিমার-এমজিআর চেন্নাই এক্সপ্রেস
  • হাওড়া-শালিমার আপ করমণ্ডল এক্সপ্রেস
  • হাওড়া-ভাসকো আপ অমরাবতী এক্সপ্রেস
  • শালিমার-তিরুবনন্তপুরম এক্সপ্রেস
  • কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেস
  • শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস
  • শিয়ালদহ- নিউ জলপাইগুড়ি দার্জিলিং মেল
  • শিয়ালদহ- কোচবিহার উত্তরবঙ্গ এক্সপ্রেস
এই ট্রেনগুলি ছাড়াও আরও কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার কথা ঘোষণা করেছে রেল। সেগুলি হল-
  • আপ হাওড়া-আজিমগঞ্জ এক্সপ্রেস চালানো হবে রামপুরহাট পর্যন্ত। ডাউন আজিমগঞ্জ-হাওড়া এক্সপ্রেসও রামপুরহাট থেকেই ছাড়বে।
  • শিয়ালদহ-আগরতলা আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালদহ স্টেশন পর্যন্ত যাবে। ফিরতি আগরতলা-শিয়ালদহ ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও মালদহ স্টেশন থেকেই ছাড়বে।
  • আপ শিয়ালদহ-জঙ্গিপুর রোড ডেমু ট্রেন কাটোয়া পর্যন্ত যাবে। সেখান থেকেই ফের সেই ট্রেন শিয়ালদহ ফিরে আসবে।

আরও পড়ুন ট্রেন বাতিল, বেড়েছে উত্তরবঙ্গের বাস ভাড়া, যাত্রীদের ভিড় ধর্মতলায়

রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। হাওড়া ও শিয়ালদহ স্টেশনে আটকে পড়েছেন তাঁরা। কেউ আবার বাইরে বেড়াতে গিয়ে ফিরে আসতে সমস্যায় পড়ছেন। বাধ্য হয়ে অনেক বেশি টাকা দিয়ে বাস কিংবা বিমানে করে ফিরে আসতে হচ্ছে তাঁদের।

```